Paris Olympics 2024: কলকাতার অনুশের স্বপ্নভঙ্গ, ক্যামেলোকে নিয়ে অলিম্পিক্সে ইতিহাস গড়েও ফাইনালে উঠতে ব্যর্থ
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়লেন। তবে পদকের স্বপ্ন অধরাই থেকে গেল অনুশ আগরওয়ালার। কলকাতার অনুশ প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক ইক্যুয়েস্ট্রিয়ানের ড্রেসেজে অংশ নিলেন।
তাঁর ঘোড়ার নাম ছিল স্যর ক্যামেলো। গ্রুপ পর্বে নবম স্থান অধিকার করায় অনুশের ফাইনালে ওঠা সম্ভব হলো না।

অনুশ কলকাতার বালিগঞ্জের ছেলে। ১৭ বছর বয়স থেকে জার্মানিতে পড়াশোনার পাশাপাশি ইক্যুয়েস্ট্রিয়ানের প্রশিক্ষণ নিতে শুরু করেন। হাংঝৌ এশিয়ান গেমসে দিব্যকৃতী সিং, হৃদয় ছেডা ও সুদীপ্তি হাজেলার সঙ্গে অনুশ টিম ড্রেসেজে সোনা জিতেছিলেন।
যদিও প্যারিস অলিম্পিক্সে অনুশ ছাড়া ভারতের কেউ ইক্যুয়েস্ট্রিয়ানে যোগ্যতা অর্জন করতে পারেননি। অনুশই প্রথম যিনি ইক্যুয়েস্ট্রিয়ানে ভারতের প্রতিনিধিত্ব করলেন। এর আগে যাঁরা ইক্যুয়েস্ট্রিয়ানে অলিম্পিক্সের আসরে নেমেছিলেন, সকলেই ছিলেন ইভেন্টিং বিভাগে।
২০২০ সালের টোকিও অলিম্পিক্সে ভারত থেকে ইক্যুয়েস্ট্রিয়ানে প্রতিনিধিত্ব করেছিলেন ফৌয়াদ মির্জা। ২০০০ সালের সিডনি গেমসে ছিলেন ইমতিয়াজ আনিস। ১৯৯৬ সালে আটলান্টা গেমসের ইক্যুয়েস্ট্রিয়ানে ভারত থেকে ছিলেন ইন্দ্রজিৎ লাম্বা। ১৯৮০ সালে মস্কো গেমসে অংশ নেন জিতেন্দ্রজিৎ সিং অহলুওয়ালিয়া, হুসেন সিং, মহম্মদ খান ও দরিয়া সিং।
প্রতি গ্রুপ থেকে প্রথম ২ জন করে ক্রীড়াবিদ ইক্যুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ড্রেসেজের ফাইনালে উঠলেন সরাসরি। এ ছাড়া সেরা স্কোরের ভিত্তিতে ফাইনালে গেলেন আরও মোট ৬ জন। ২৪ বছরের অনুশ ছিলেন গ্রুপ ই-তে। তিনি পেলেন নবম স্থান।
First 🇮🇳 to compete at the Olympic Games in Equestrian, Dressage! Well done on the performance today, @AnushAgarwalla and Sir Caramello at the incredible venue at the Château de Versailles. 👏🏽👏🏽#JeetKiAur | #IndiaAtParis24 | #Cheer4Bharat pic.twitter.com/3Gcz2mpOUY
— Team India (@WeAreTeamIndia) July 31, 2024
গ্রুপ ই-র প্রথম দুটি স্থান অধিকার করে ফাইনালে গেলেন ডেনমার্কের ক্যাথরিন লাউড্রপ-ডুফোর এবং ইসাবেল ওয়ের্থ। তাঁদের স্কোর যথাক্রমে ৮০.৭৯২ এবং ৭৯.৩৬৩। এ ছাড়া সেরা স্কোরের ভিত্তিতে এই গ্রুপ থেকেই ফাইনালে গেলেন জার্মানির ফ্রাই শার্লট(৭৮.৯১৩) ও নরওয়ের ইসাবেল ফ্রিস (৭৬.৩৯৭)।
Sir Caramello Old, Anush Agarwalla Equestrian Dressage partner, is a 17-year-old horse 😍😍😍
— Nishtha Prasad (@nishtha_prasad) July 31, 2024
Unfortunately, the top 2 qualify in each group of this event.#equestrian pic.twitter.com/hYdUYPdrbR
ড্রেসেজ গ্রাঁ প্রি-র গ্রুপে ১০ প্রতিযোগীর মধ্যে নবম স্থানে শেষ করেন অনুশ। বিচারকদের দেওয়া স্কোরের ভিত্তিতে তাঁর স্কোর ছিল ৬৬.৪৪৪। অনুশের ঘোড়ার নাম স্যর ক্যামেলো গোল্ড, বয়স ১৭ বছর। ড্রেসেজ ইভেন্টে রেলিং দিয়ে ঘেরা একটি জায়গায় রাইডার ও ঘোড়াকে পারফর্ম করতে হয়। সেই মুভমেন্টের ভিত্তিতেই মেলে স্কোর।
বিশেষজ্ঞদের মতে, ঘোড়ার মেজাজের উপরও এই ইভেন্টে সাফল্য নির্ভর করে। অনুশ অবশ্য সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। ফাইনালে উঠতে না পারলেও তিনি যেভাবে ইক্যুয়েস্ট্রিয়ানে দেশের প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের পাশে নিজের নাম লেখালেন, তা কম কৃতিত্বের নয়। অনুশের এই পারফরম্যান্সের জন্য তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা-বার্তাও দিয়েছেন অনেকেই।












Click it and Unblock the Notifications