Paris Olympics 2024: গ্রেফতার করা হয়নি তাঁর বোনকে, গুজবে কান না দেওয়ার বার্তা দিলেন অন্তিম

মহিলাদের কুস্তিতে ভিনেশ ফোগাটের হতাশাজনক পরিণতির পর যাকে নিয়ে সবথেকে বেশি আশা ছি‌ল তিনি হলেন অন্তিম পঙ্ঘল। কিন্তু তিনি প্যারিস অলিম্পিক্সের মঞ্চ নিজের নামের উপর সুবিচার করতে পারেননি এই ভারতীয় এই কুস্তিগীর। কিন্তু ম্যাচের পর আরও বড় বিতর্কে জড়িয়ে পড়েন।

অন্তিমের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠে। অন্তিমের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে অলিম্পিক্স গেমস ভিলেজে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন তাঁর বোন। যা নিয়ে সকাল থেকেই শুরু হয় প্রবল বিতর্ক, এমনকি এই ইস্যুতে বিবৃতিও দেয় আইওএ। যদিও দিনের শেষে যাবতীয় বিতর্ককে অস্বীকার করেছেন অন্তিম। তাঁর দাবি মিথ্যা এবং গুজব ছড়ানো হচ্ছে।

Paris Olympics 2024

একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অন্তিম বলেছেন, "আমি প্যারিসে এসেছিলাম অলিম্পিক্সের জন্য। গতকাল ম্যাচে নেমেছিলাম। কিন্তু গতকাল আমার একটা খারাপ দিন যায়। কিন্তু গতকাল থেকে বার বার থেকে শুনছি আমার বোনকে গ্রেফতার করা হয়েছে। এটাও প্রচার করা হচ্ছে আমাকেও নাকি পুলিশ আটক করেছে। যদিও বাস্তবে এম‌ন কোনও ঘটনা ঘটেনি। ম্যাচে হারের পর আমি কিছুটা অসুস্থ হয়ে পড়ি।"

এখা‌নেই নেমে না থেকে অন্তিম আরও বলেন, 'আমার সঙ্গে প্যারিসে আমার বোনও এসেছেন, আমি অসুস্থ থাকায় ও আমাকে নিজের কাছে নিয়ে যায়। আমি ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই আমার সঙ্গে ওর হোটেলে যাই। হোটেলে যাওয়ার পর আমার জিনিসপত্রের দরকার ছিল। সেগুলো ছিল গেমস ভিলেজে। শরীর খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়েছিলাম।'

একইসঙ্গে অন্তিমের সংযোজন, এরপরই আমার বোন আমার পরিচয়পত্র নিয়ে গেমস ভিলেজে যায়। সেখানে জানায়, আমার শরীর ভাল নেই। কিন্তু জিনিসপত্রগুলো দরকার। ঘর থেকে জিনিসপত্রগুলো যেন ওর হাতে দেওয়া হয়। কিন্তু গ্রেফতারের মিথ্য খবর ও গুজব রটানো হচ্ছে।"

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফরাসি প্রশাসনের তরফে জানা গিয়েছে অন্তিম শৃঙ্খলাভঙ্গ করেছেন। সে কারণে তাঁকে এবং সাপোর্ট স্টাফদের বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হচ্ছে।

যদিও জানা গিয়েছিল, ম্যাচ হেরে যাওয়ার পর অন্তিম তাঁর হোটেলে চলে আসেন। সেখানে ছিলেন তাঁর দুই কোচ ভগত সিং ও বিকাশ। সেই সময় অন্তিম তাঁর অ্যাক্রিডেশন কার্ড দেন তাঁর বোনকে। এবং বলেন, গেমস ভিলেজ থেকে তাঁর সরঞ্জাম নিয়ে আসতে। তাঁর বোন গেমস ভিলেজে প্রবেশ করলেও, বেরনোর সময় ধরা পড়ে যান নিরাপত্তাকর্মীদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+