Paris Olympics 2024: কলকাতা থেকে জামশেদপুর হয়ে প্যারিসে! অলিম্পিক্স অভিষেকের অপেক্ষায় 'বাংলার মেয়ে' অঙ্কিতা

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের ৬ ক্রীড়াবিদ নামবেন পদকের লক্ষ্যে। বাংলার বধূ তথা ঝাড়খণ্ডের মেয়ে দীপিকা কুমারী যেমন পদকের বড় দাবিদার, তেমনই নজরে থাকবেন অঙ্কিতা ভকত।

খাতায়-কলমে বাংলার তিরন্দাজ হলেও কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ রাজ্যে কোনও সাহায্য পাননি। তাই রাজ্য ছাড়তে হয়েছে। টাটা আর্চারি আকাদেমিই বদলে দিয়েছে অঙ্কিতার কেরিয়ার।

Paris Olympics 2024

চিড়িয়া মোড়ের কাছে অঙ্কিতার বাড়ি। বাবা শান্তনু ভকত পেশায় দুধ বিক্রেতা। তিরন্দাজির জন্য যে ক্রীড়া সরঞ্জাম লাগে তার দাম কয়েক লক্ষ টাকা। যা কিনে দেওয়ার সামর্থ্য শান্তনুর ছিল না। তবে ছোটবেলা থেকেই নানা স্থানীয় টুর্নামেন্ট দেখে তিরন্দাজ হওয়ার স্বপ্ন দেখা শুরু অঙ্কিতার।

১০ বছর বয়সে তিরন্দাজির অনুশীলন শুরু। প্রথমে ভর্তি হন ক্যালকাটা আর্চারি ক্লাবে। কিন্তু রিকার্ভের তিরন্দাজ হতে যে লক্ষাধিক টাকা ব্যয়ে তির-ধনুক কেনা দরকার, তা কিনে দেওয়ার পরিস্থিতি ছিল না অঙ্কিতার পরিবারের। ফলে বন্ধুদের থেকে ধনুক নিয়েই অনুশীলন করতে শুরু করেন।

অঙ্কিতার প্রতিভা নজর এড়ায়নি টাটা আর্চারি আকাদেমির। ২০১৪ সালে সেখানে ভর্তির সুযোগ আসে। সেরা কোচেদের কাছে প্রশিক্ষণ পাওয়া অঙ্কিতাকে এরপর আর ফিরে তাকাতে হয়নি। ২০১৫ সালে সিওল ইউথ আর্চারি ফেস্তা, ২০১৭ সালে বিশ্ব যুব তিরন্দাজিতে পদক জেতেন।

২০১৬ সালে ইন্ডোর আর্চারি বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দেন অঙ্কিতা। ভারতের সেরা তিরন্দাজ হন, বোম্বাইলা দেবী, দীপিকা কুমারীদের পিছনে ফেলে। হাংঝৌয়ে এশিয়ান গেমসে রিকার্ভে মহিলাদের দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। ২০১৭ সালের বিশ্ব যুব তিরন্দাজিতে মিক্সড টিম বিভাগে জেতেন সোনা।

গত জুনে ওয়ার্ল্ড আর্চারির অলিম্পিক্স কোয়ালিফায়ারের কোয়ার্টার ফাইনালে উঠে অঙ্কিতা প্যারিস অলিম্পিক্সে নামার যোগ্যতা অর্জন করেন। শেষ চারে ওঠার লড়াইয়ে অবশ্য তিনি হেরে গিয়েছিলেন ইরানের মোবিনা ফাল্লাহর কাছে। তবে তার আগে নিশ্চিত হয়ে গিয়েছিল অলিম্পিক্সে অভিষেকের বিষয়টি।

অঙ্কিতা ওয়ার্ল্ড আর্চারির ফাইনাল টুর্নামেন্টে শুরু করেছিলেন নবম বাছাই হিসেবে। প্রথম রাউন্ডে হেরে গেলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে হারান যথাক্রমে ইজরায়েলের শেলি হিল্টন ও মিকায়েলা মোশেকে। এরপর ফিলিপিন্সের গ্যাব্রিয়েল মনিকা বিদাউরকে হারিয়ে তিনি নক আউটে পৌঁছন।

মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্ট রয়েছে বৃহস্পতিবার ভারতীয় সময় বেলা দেড়টা থেকে। মহিলাদের টিম ১/৮ এলিমিনেশন রাউন্ড ২৮ জুলাই বেলা ১টা থেকে। মহিলাদের মধ্যে বাকি দুজন তিরন্দাজি যাঁরা এবারের অলিম্পিক্সে নামবেন তাঁরা হলেন ঝাড়খণ্ডের দীপিকা কুমারী ও হরিয়ানার ভজন কৌর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+