Paris Olympics 2024: ছত্রশালের সাফল্যের ধারা বজায় রাখলেন আমন, একই গুরুকুল থেকে চার অলিম্পিক্স পদকজয়ী

প্রত্যেক সফল শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকেতাঁর গুরুকুলে র। ক্রীড়াক্ষেত্রে বিষয়টি একেবারেই ব্যতিক্রম নয়। অলিম্পিক্সে ২০০৮ সাল থেকে টানা কুস্তিতে পদক পেয়ে আসছে ভারত। সুশীল কুমার থেকে আমন শেরাওয়াত। অলিম্পিক্সের টানা পাঁচটি সংস্করণেই অব্যাহত ভারতীয়দের সাফল্য। পদকের রঙ বা পদকজয়ীর নাম বদলেছে কিন্তু গুরুকুলের নামটা একই থেকে গিয়েছে।

ভারতের কুস্তি প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতমন ছত্রশাল। বছরের পর বছর ধরে এই আখড়া থেকেই তৈরি হয়েছেন একাধিক চ্যাম্পিয়ন। যার নবতম সংযোজন ২১ বছরের আমন শেরাওয়াত।পুরুষদের কুস্তির ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে পুয়ের্তো রিকোর তোই ডারিয়ান ক্রুজের বিরুদ্ধে ১৩-৫ ফলে জয় তুলে নিলেন। সেইসঙ্গে ভারতের হয়ে প্যারিস অলিম্পিক্সে ছয় নম্বর পদকটিও নিশ্চিত করলেন।

Paris Olympics 2024

সুশীল কুমার, বজরং পুনিয়া, রবি দাহিয়ার পর ছত্রশাল কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এবার অলিম্পিক্সে পদক পেলেন আমন শেরাওয়াত। ২০১৪ সালে এই কুস্তি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন ১১ বছরের আমন। ১০ বছরে নিজেকে তৈরি করেছেন। অবশেষে মাত্র ২১ বছর বয়সেই পেলেন অলিম্পিক্সের পদক।

এই প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থী সুশীল কুমার ২০০৮ এবং ২০১২ সালে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস সৃষ্টি করেন। এরপর ২০১৬ সালে রিও অলিম্পিক্সে কুস্তিতে পদকজয়ী বজরং পুনিয়াও এই আখড়ারই সফল ছাত্র। ২০২০ সালে টোকিওতে রুপো জেতেন ছত্রশাল অ্যাকাডেমির ছাত্র রবি দাহিয়া। সাফল্যের সেই ঐতিহ্যের ধারা এবারও বহন করলেন আমন শেরাওয়াত।

কোচ ললিত কুমারের দুই ছাত্র অলিম্পিক্সে পদক জিতলেন। এরআগে রবি কুমার দাহিয়া টোকিওতে রুপো জিতেছিলেন। রবি দাহিয়াকে নিজের আইডল মনে করেন আমন। আইডল রবিকে আমন হারিয়েছিলেন অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বে। এবার অলিম্পিক্সে পদক জিতে শুধু দেশকেই গর্বিত করলেন না একইসঙ্গে নিজের গুরুকুলকেও আরও একবার সারা বিশ্বের সামনে তু‌লে ধরলেন।

ছত্রশাল অ্যাকাডেমি বছরের পর বছর ধরে ভারতকে কুস্তিগীরদের উপহার দিয়েছেন। অলিম্পিক্স হোক হা এশিয়াড আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় কুস্তির সাফল্যে বড় ভূমিকা থাকে এই প্রশিক্ষণ কেন্দ্রের। একটি গুরুকুল থেকে চারটি অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর। ভারতের খেলাধুলার অন্যতম পীঠস্থান হয়ে উঠছে ছত্রশাল।

ভিনেশ, অন্তিম, নিশাদের ঘিরেই এবার পদকের স্বপ্ন দেখেছিল ভারতীয় কুস্তি প্রেমীরা। তরুণ আমন সেভাবেই প্রচারেই আসেননির। কিন্তু অলিম্পিক্সের শেষ দিকে এসে নতুন তারকা হয়ে উঠলেন আমন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+