Paris Olympics 2024: সিন্ধুর কীর্তি ভেঙে অলিম্পিক্সে নয়া ইতিহাস আমনের, ২০২৮ সালে সোনা জেতার প্রত্যয়

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে বজায় থাকল ভারতের কুস্তিতে পদক জয়ের ধারা। মহিলা কুস্তিগীররা এখনও অবধি দেশকে পদক এনে দিতে পারেননি প্যারিসে।

ভিনেশ পদক নিশ্চিত করেও দুর্ভাগ্যের শিকার হয়ে এখন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের দিকে তাকিয়ে। তারই মধ্যে আমন এনে দিলেন কুস্তির বহু প্রতীক্ষিত পদক।

Paris Olympics 2024

২০০৮ সালে ১টি, ২০১২ সালে ২টি, ২০১৬ সালে একটি এবং ২০২১ সালে দুটি পদক এসেছে কুস্তিতে। এবার আমন জিতলেন ব্রোঞ্জ। শনিবার নজর থাকবে রীতিকা হুডার দিকে। ভারত অলিম্পিক্সে সবচেয়ে বেশি ১৩টি পদক জিতেছে হকিতে।

পদক জয়ের নিরিখে এবার শ্যুটিংকে পিছনে ফেলল কুস্তি। অলিম্পিক্সের আসর থেকে কুস্তির পদক বেড়ে হলো ৮, শ্যুটিংয়ে এসেছে ৭টি পদক। কুস্তিতে সুশীল কুমার, রবি দাহিয়া রুপো জিতেছেন। আমনের পরের টার্গেট সোনা।

ভারতের সবচেয়ে কম বয়সের ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে পদক জেতার নজির ছিল পিভি সিন্ধুর দখলে। তা নিজের দখলে নিলেন আমন। কেন না, ২০১৬ সালে রিও অলিম্পিক্সে তিনি রুপো জেতেন ২১ বছর ১ মাস ১৪ দিনের মাথায়। আমন গত ১৬ জুলাই ২১ বছর পূর্ণ করেছেন।

আমনের বয়স মাত্র ২১। দেশের হয়ে কুস্তির পদক এনে দিতে পেরে তিনি খুব খুশি। তাঁর কথায়, পদক জিততেই হতো। যাঁরা সমর্থন করেছেন তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। দেশের সকলের উদ্দেশে বলি, আমি পরের অলিম্পিক্স থেকে আপনাদের জন্য সোনাই আনব।

১১ বছর বয়সের মধ্যেই বাবা-মাকে হারিয়েছেন। বেড়ে ওঠা দাদুর কাছে থেকে। আমন বলেন, সোনা জেতারই লক্ষ্য ছিল। কিন্তু ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট থাকতে হলো। সেমিফাইনালের হার ভুলে গিয়েছিলাম। নিজেকে বুঝিয়েছিলাম, যা হওয়ার হয়ে গিয়েছে। পরেরটাতে ফোকাস করতে হবে।

২০০৮ সালে সুশীল কুমারের ব্রোঞ্জ ও ২০১২ সালে রুপো জয়ের কথা মনে করিয়ে আমন বলেন, সুশীল পেহলওয়ান (পালোয়ান) দুটি অলিম্পিক্স পদক পেয়েছেন। আমি ২০২৮ ও ২০৩২ সালের অলিম্পিক্সেও পদক জিততে চাই।

উল্লেখ্য, আমনের খেলার বিশেষত্ব হলো আগ্রাসী খেলা ও গতি। তা দিয়েই সেমিফাইনালের আগে সব বাউট জেতেন। সেমিফাইনালে শীর্ষবাছাই তথা এই ইভেন্টে প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী রেই হিগুচি ক্রমাগত আমনের পা টার্গেট করায় সমস্যা হয়। ডিফেন্স ততটা মজবুত নয় আমনের।

ব্রোঞ্জ জয়ের ম্যাচেও সিঙ্গল লেগ অ্যাটাকে গিয়েছিলেন পুয়ের্তো রিকোর প্রতিপক্ষ। কিন্তু সেই আগ্রাসী মনোভাবেই বাজিমাত আমনের। কুস্তিতে যতই অভিজ্ঞতা বাড়ে ততই কোনও কুস্তিগীর বাউটের সময় সেই অভিজ্ঞতার নিরিখে রণকৌশল নেন। ফলে আমনের সামনে পরে উজ্জ্বল ভবিষ্যৎ। সুশীলের পরামর্শেই আগ্রাসী রণকৌশলে আস্থা রেখে অনুশীলন চালিয়ে গিয়েছেন।

কোচ ললিত কুমারের শিক্ষার্থী রবি কুমার দাহিয়া টোকিওতে রুপো জিতেছিলেন। তাঁর ছবি নিজের ঘরে টাঙিয়ে রাখেন আমন। আইডল রবিকে আমন হারিয়েছিলেন অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের পথে। এবার আরেক অলিম্পিক্স পদকজয়ী ছাত্রের ছবিও ললিত রাখবেন ছত্রশালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+