Paris Olympics 2024: 'অলিম্পিক অর্ডার' অভিনব বিন্দ্রাকে, প্যারিস অলিম্পিক্সের মধ্যে হাতে উঠবে আইওসি-র স্বীকৃতি

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরুর আগেই দারুণ খবর। অলিম্পিক অর্ডার পুরস্কারে ভারতের সোনাজয়ী অলিম্পিয়ান শ্যুটার অভিনব বিন্দ্রাকে সম্মানিত করতে আইওসি।

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে বিন্দ্রার কাছে। অলিম্পিক আন্দোলনে অনবদ্য ভূমিকা পালনের স্বীকৃতি এই পুরস্কার।

Paris Olympics 2024

অগাস্টের ১০ তারিখ প্যারিসে বসবে আইওসি-র ১৪২তম সেশন। প্যারিস অলিম্পিক্সের সমাপ্তির ঠিক আগের দিন। সেদিনই বিন্দ্রার হাতে তুলে দেওয়া হবে অলিম্পিক অর্ডার। অলিম্পিক মুভমেন্টে অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইওসি এগজিকিউটিভ বোর্ড।

আইওসি-র তরফে সর্বোচ্চ পুরস্কার বা সম্মান হলো এই অলিম্পিক অর্ডার। আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ ২০ জুলাই লেখা চিঠিতে বিন্দ্রাকে এই পুরস্কার পাওয়ার বিষয়টি জানান। অলিম্পিক আন্দোলনে যাঁরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তাঁদেরই এই পুরস্কার দেয় আইওসি।

অলিম্পিক্সের ভাবধারা নিজের কৃতকর্মের মধ্যে দিয়ে তুলে ধরা, ক্রীড়া জগতে অনবদ্য জায়গায় পৌঁছনো, নিজের কীর্তি বা ক্রীড়াক্ষেত্রের বিকাশে তথা অলিম্পিক আন্দোলনে যাঁরা অবদান রাখেন, তাঁদেরই স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি দিয়ে থাকে আইওসি।

অলিম্পিক অর্ডারের কাউন্সিলের তরফে পাঠানো মনোনয়ন খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে আইওসি এগজিকিউটিভ বোর্ড। এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই পুরস্কার পাওয়ার জন্য বিন্দ্রাকে অভিনন্দন জানিয়েছেন। বিন্দ্রার কীর্তি ভারতীয়রা গর্বিত, ফলে তিনি যোগ্য হিসেবেই এই পুরস্কার পাচ্ছেন বলে উল্লেখ করেন মাণ্ডব্য।

বছর একচল্লিশের বিন্দ্রা শুধু শ্যুটারদের নয়, সমস্ত ক্রীড়াবিদদের কাছে অনুপ্রেরণার নাম বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্স গেমসে তিনি ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। সেটি ছিল অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টের ইতিহাসে ভারতের প্রথম সোনা।

২০১০ থেকে ২০২০ অবধি বিন্দ্রা ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের অ্যাথলিট কমিটির সদস্য ছিলেন। ২০১৪ সাল থেকে সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি, ২০১৮ সাল থেকে তিনি আইওসি-র অ্যাথলিট কমিশনেরও সদস্য দেশের অন্যতম সেরা এই অলিম্পিয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+