Paris Olympics 2024: অলিম্পিক্সে অ্যাথলেটিক্সের সোনা এবার কতগুলি দেশে? একাধিক রেকর্ডের সাক্ষী থাকল প্যারিস
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারত এবার কোনও সোনা জিততে পারেনি। অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাভলিনে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে নীরজ চোপড়াকে।
যদিও এবারের অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে ঘটে গিয়েছে বেশ কিছু চমকপ্রদ ঘটনা। সেদিকেই এবার আলোকপাত করা যাক।

প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সের সোনা গিয়েছে ২৭টি দেশে। যা টোকিও অলিম্পিক্সের তুলনায় ২টি বেশি। ডমিনিকার থিয়া লাফন্ড মহিলাদের ট্রিপল জাম্পে সোনা জিতলেন। পাকিস্তানের আরশাদ নাদিম সোনা জেতেন জ্যাভলিনে। সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড মহিলাদের ১০০ মিটারে সোনা জেতেন। অ্যাথলেটিক্সে এই দেশগুলি প্রথমবার সোনা জিতল।
বৎসোয়ানার লেটসাইল তেবোগো পুরুষদের ২০০ মিটারে সোনা জিতলেন। এটি সেই দেশের প্রথম সোনা অ্যাথলেটিক্সে। এর ফলে অলিম্পিক্সের অ্যাথলেটিক্সে পদক জেতা দেশের সংখ্যা বেড়ে হলো ১০৫। অ্যাথলেটিক্সে প্যারিস অলিম্পিক্সে পদক জিতল মোট ৪৩টি দেশ, যা ছিল টোকিও অলিম্পিক্সেও। প্রথম আটে থেকেছে ৭৫টি দেশ।
২৬ জন ক্রীড়াবিদ একাধিক অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জিতলেন। ফেমকে বোল জেতেন মিক্সড ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটারে সোনা, মহিলাদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটারে রুপো, মহিলাদের চারশো মিটার হার্ডলসে ব্রোঞ্জ। তাঁর ডাচ সতীর্থ সিফান হাসান মহিলাদের ম্যারাথনে সোনা এবং ৫০০০ মিটার ও ১০ হাজার মিটারে ব্রোঞ্জ জেতেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাবি থমাস মহিলাদের ২০০ মিটার, ফোর ইনটু হান্ড্রেড মিটার ও ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটারে সোনা জিতলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে পুরুষদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটারের হিটে অংশ নেন কুইন্সি উইলসন, ইউএসএ এই ইভেন্টে সোনা জেতায় অলিম্পিক্সে সবচেয়ে কম, ১৬ বছর বয়সে সোনা জয়ের নজির গড়লেন কুইন্সি।
কম্পিটিশন পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে এবারের অলিম্পিক্সই সবার আগে। স্কোর ১,৯৮, ৩২০। টোকিও ও রিও অলিম্পিক্সে যা ছিল যথাক্রমে ১,৯৭,১১৫ ও ১,৯৫,৯৫৩। অ্যাথলেটিক্সে এবারের অলিম্পিক্সে তিনটি বিশ্বরেকর্ড ও ১৩টি অলিম্পিক্স রেকর্ড হয়েছে।
বিশ্বরেকর্ডগুলি হলো: সুইডেনের মোন্ডো ডুপ্লান্টিস পোল ভল্টে ৬.২৫ মিটারের। মার্কিন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন-লেভরোন (৪০০ মিটার হার্ডলসে ৫০.৩৭ এবং মিক্সড ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটারে ৩ মিনিট ৭.৪১ সেকন্ড)।
ডেকাথলনে অলিম্পিক্সের সেরা দুটি পারফরম্যান্স হয়েছে আবার। ২১টি এরিয়া রেকর্ড, ৯৯টি জাতীয় রেকর্ড ও ৩১১টি ব্যক্তিগত রেকর্ডের সাক্ষী থাকল প্যারিস অলিম্পিক্সের অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্স ইভেন্টের টিকিট বিক্রি হয়েছে ১০ লক্ষের বেশি। গেমসের ইতিহাসে যা রেকর্ড।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications