Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স উদ্বোধনের আগেই শোরগোল! ডোপ টেস্টে ধরা পড়লেন জুডোকা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে আর ২ ঘণ্টাও বাকি নেই। ইতিমধ্যেই স্যেন নদীতে হতে চলা অনুষ্ঠানের জন্য গেমস ভিলেজ থেকে রওনা দিয়েছেন ক্রীড়াবিদ ও আধিকারিকরা।
তারই মধ্যে চাঞ্চল্য। এবারের অলিম্পিক্সে প্রথম ডোপ টেস্টে ধরা পড়লেন এক জুডোকা। তাঁর এবারই কেরিয়ারে প্রথম অলিম্পিক্সে নামার কথা ছিল।

ইন্টারন্যাশনার টেস্টিং এজেন্সি জানিয়ে দিল, ইরাকের ওই জুডোকার নমুনায় দুটি নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড মিলেছে। ওই জুডোকার নাম সাজ্জাদ সেহেন। ২৮ বছরের জুডোকা অলিম্পিক্সে অভিষেকের আগেই সাসপেন্ড হয়ে গেলেন।
জানা গিয়েছে, তাঁর নমুনায় মিলেছে মেটান্ডিয়েনওয়ান ও বোল্ডেনওয়ান। গত মঙ্গলবার প্যারিসেই তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। মঙ্গলবারই সাজ্জাদের ইভেন্টে নামার কথা ছিল। যদিও ডোপ টেস্টে ব্যর্থ হওয়া সেহেনকে প্রভিশনাল সাসপেনশনের মুখে পড়তে হলো। চলবে ডিসিপ্লিনারি কেস।
সাজ্জাদ সেহেন সম্পর্কে বলা হয়েছে, তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ দূরের কথা, অনুশীলন, কোচিং-সহ অলিম্পিক্সের কোনও কাজকর্মে অংশ নিতে পারবেন না। পুরুষদের ৮১ কেজি বিভাগের জুডোয় অংশ নেওয়ার কথা ছিল ইরাকের এই জুডোকার। মঙ্গলবার রাউন্ড অব ৩২-এ তাঁর লড়াই ছিল উজবেকিস্তানের জুডোকার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications