Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স ৫ দিন দূরে! নজরে টোকিওর পাঁচ পদকজয়ী, কুস্তিগীরদেরও 'টার্গেট ফাইভ'

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স আরও কাছে এগিয়ে এলো। উদ্বোধন হবে ২৬ জুলাই। অগাস্টের ১১ তারিখ অবধি চলবে সামার গেমস।

অলিম্পিক্সের উদ্বোধন হতে যেমন পাঁচ দিন দেরি, তেমনই ভারতের ক্ষেত্রেও এবার ৫ সংখ্যাটির তাৎপর্য কম নয়।

Paris Olympics 2024

টোকিও অলিম্পিক্সে ২০২১ সালে ভারত সাতটি পদক জিতেছিল। তার মধ্যে পাঁচ পদকজয়ী এবারও অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র আদায় করে নিয়েছেন। তাঁরা হলেন নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো), মীরাবাঈ চানু (ভারোত্তোলন), পিভি সিন্ধু (ব্যাডমিন্টন), লাভলিনা বরগোঁহাই (বক্সিং) ও পুরুষদের হকি দল।

পিভি সিন্ধু টানা তৃতীয়বার অলিম্পিক্স থেকে পদক জিততে মুখিয়ে। নিজেদের বিভাগে নীরজ চোপড়া ও লাভলিনা বরগোঁহাই বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন। মীরাবাঈও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। চোট-আঘাতের সমস্যা কাটিয়ে অলিম্পিক্সে ভালো ফল করতে মরিয়া।

পুরুষদের হকি দল টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল। সাম্প্রতিক নানা টুর্নামেন্টে খুব একটা ধারাবাহিকতা দেখাতে না পারলেও পদকের রং বদলাতে চাইছেন হরমনপ্রীত সিংরা। নিখাত জারিন, সিফট কৌর সামরা থেকে অন্তিম পঙ্ঘল, আমন শেরাওয়াত, ভিনেশ ফোগাটরা পদক জিতে চমক দেখাতে পারেন।

ভারতের কুস্তিগীররা ২০০৮ সাল থেকে টানা পদক জিতেছেন অলিম্পিক্সের আসর থেকে। মোট সাতটি পদক এসেছে। তার মধ্যে ৫টি ব্রোঞ্জ। এবার ভারতের ৬ কুস্তিগীর নিজেদের বিভাগে অলিম্পিক্সে নামবেন। ১ জন বাদে বাকি সকলেই মহিলা। ৬২ কেজি বাদে বাকি সব বিভাগেই থাকছে মহিলাদের প্রতিনিধিত্ব। ফলে পাঁচ মহিলা কুস্তিগীর বড় ভূমিকা নিতে পারেন টানা ৫ অলিম্পিক্সে পদক সুনিশ্চিত করার ক্ষেত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+