Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স ৪ দিন দূরে! কোন চার ক্রীড়াক্ষেত্রে ভারতের ১ জন করে ক্রীড়াবিদ?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন ২৬ জুলাই। ৩৩তম সামার গেমসের কিছু ইভেন্ট অবশ্য তার আগেই শুরু হয়ে যাবে। তবে উদ্বোধন আর ৪ দিন দূরে।

প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে অংশ নিচ্ছেন ১১৭ জন ক্রীড়াবিদ (রিজার্ভ-সহ)। তবে চারটি ক্রীড়াক্ষেত্রে একজন করে ক্রীড়াবিদই নামবেন পদকের লক্ষ্যে।

Paris Olympics 2024

ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে চারটি ক্রীড়াক্ষেত্রে ভারত থেকে একজনের বেশি কেউ যোগ্যতা অর্জন করতে পারেননি। এই চার ক্রীড়াবিদ হলেন অনুশ আগরওয়ালা, তুলিকা মান, মীরাবাঈ চানু ও বলরাজ পানওয়ার।

কলকাতার ছেলে অনুশ একমাত্র ভারতীয় হিসেবে ইক্যুয়েস্ট্রিয়ানে যোগ্যতা অর্জন করেছেন। বছর চব্বিশের অনুশ এই প্রথম অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন। তিনি নামবেন ড্রেসেজ ইভেন্টে। ২০২২ সালে এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য অনুশ দীর্ঘদিন অনুশীলন চালিয়েছেন জার্মানিতে।

জুডোয় ভারতের একমাত্র ভরসা তুলিকা মান। দিল্লির তুলিকার বয়স ২৫। তিনিও এবারই প্রথম অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। অংশ নেবেন ৭৮ কেজি বিভাগে। এই নিয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে থাকছেন ভারতের মহিলা জুডোকা। তিনি ২০২২-এর কমনওয়েলথ গেমসে রুপো জেতেন। প্রস্তুতি সেরেছেন স্পেনে।

বছর চব্বিশের বলরাজ পানওয়ার হরিয়ানার, ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তিনি রোয়িংয়ে অংশ নিচ্ছেন। গত এপ্রিলে যোগ্যতা অর্জন করেন। আগের অলিম্পিক্সে ভারত থেকে দুজন রোয়ার ছিলেন। এশিয়া-ওশেনিয়া অলিম্পিক কোয়ালিফায়ারে ব্রোঞ্জ জিতেছিলেন বলরাজ। তিনি ফ্রান্সের ক্লাবে অনুশীলন সেরে অলিম্পিক্সে নামবেন।

মীরাবাঈ চানু টানা দ্বিতীয়বার অলিম্পিক্স পদক জয়ের লক্ষ্যে নামছেন। মণিপুরের এই ভারোত্তোলক টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। এবার চানুর লক্ষ্য সোনা। অলিম্পিক্সের আগে প্যারিসে তিনি অনুশীলন সেরেছেন। ভারোত্তোলনে ভারতের একমাত্র ভরসা হলেও তাঁকে সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় রাখা হচ্ছে।

এদিকে, ভারত অলিম্পিক্সে শ্যুটিংয়ে জিতেছে চারটি পদক। ১টি সোনা, ২টি রুপো ও একটি ব্রোঞ্জ। অলিম্পিক্সের ইতিহাসে ভারতের সর্বাধিক পদক জয়ের নিরিখে এই কীর্তি রয়েছে তিন নম্বরে। অ্যাথলেটিক্সস, ব্যাডমিন্টন ও বক্সিংয়ে একটি করে পদক এলে ভারতের এই ক্রীড়াক্ষেত্রগুলি থেকে অলিম্পিক পদকের সংখ্যা বেড়ে হবে চার।

অ্যাথলেটিক্সে ভারত ১টি সোনা ও ২টি রুপো জিতেছে। ব্যাডমিন্টনে এসেছে ১টি রুপো ও দুটি ব্রোঞ্জ। বক্সিংয়ে ভারত তিনটি ব্রোঞ্জ পেয়েছে আজ অবধি। বেশ কয়েকটি ক্রীড়াক্ষেত্রে ভারতের সবমিলিয়ে চারটির বেশি পদক জেতার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+