Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স উদ্বোধন ২ দিন দূরে! ভারতের সুশীল ও সিন্ধুর দখলে কোন ঈর্ষণীয় নজির?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ফুটবল আর রাগবির ইভেন্ট শুরু হয়ে যাচ্ছে বুধবার। যদিও অলিম্পিক্সের উদ্বোধন ২ দিন দূরে।

ভারতের ২ অলিম্পিয়ান- সুশীল কুমার ও পিভি সিন্ধুর দখলে রয়েছে ঈর্ষণীয় নজির। এই দু-জন ছাড়া আর কেউ ব্যক্তিগত ইভেন্টে স্বাধীনতার পর পরপর দুটি অলিম্পিক্স পদক জিততে পারেননি।

Paris Olympics 2024

২০০৮ সালের ২১ অগাস্ট। বেজিং অলিম্পিক্সে সুশীল কুমার কুস্তির পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ১২ অগাস্ট সুশীল পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ বিভাগের কুস্তিতেই জেতেন রুপো।

সুশীলের কীর্তি টোকিও অলিম্পিক্সে স্পর্শ করেন পিভি সিন্ধু। সিন্ধু ২০১৬ সালের রিও অলিম্পিক্সে মহিলাদের ব্য়াডমিন্টন সিঙ্গলসে রুপো জিতেছিলেন। তারিখটি ছিল ১৯ অগাস্ট। এরপর ২০২১ সালের ১ অগাস্ট সিন্ধু ব্রোঞ্জ জেতেন টোকিওয়।

১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে ভারতের নর্মান প্রিচার্ড ২টি রুপো জিতেছিলেন। পুরুষদের ২০০ মিটার হার্ডলসে ১৯০০ সালের ১৬ জুলাই তিনি ভারতের প্রথম অলিম্পিক্স পদক নিশ্চিত করেছিলেন। দ্বিতীয় পদকটি জেতেন ২২ জুলাই, পুরুষদের ২০০ মিটারে।

ভারত আজ অবধি কুস্তিতে অলিম্পিক্স থেকে দুটি পদকই জিততে পেরেছে। দুটিই সুশীলের জেতা। ভারত রিও অলিম্পিক্সে ২০১৬ সালে জিতেছিল মাত্র ২টি পদক। অলিম্পিক্স থেকে ভারতকে দুটি পদক জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে ১৯০০ সালের প্যারিস ও ১৯৫২-র হেলসিঙ্কি অলিম্পিক্সে।

ফিল্ড হকিতে ভারতীয় দলের হয়ে নেমে ২টি করে পদক জেতার নজির রয়েছে কার্লাইল ট্যাপসেল, রূপ সিং, যশবন্ত রাই, গোবিন্দ পেরুমল, আমির কুমার, যশবন্ত সিং রাজপুত, লেসলি হ্যামন্ড, ব্রুম পিনিগার, সৈয়দ জাফর, কেশব দত্ত, গ্রহনন্দন সিং, কেডি সিং, রঘবীর লাল, যোগিন্দর সিং, চরণজিৎ সিং, রঘবীর সিং ভোলা, মোহিন্দর লাল, বালকৃষণ সিং, রাজেন্দ্রন ক্রিস্টি, বলবীর সিং কুল্লার, জগজিৎ সিং, গুরবক্স সিং, কৃষ্ণমূর্তি পেরুমল,অজিতপাল সিং ও হার্মিক সিংয়ের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+