Paris Olympic: শেষ বার মুখোমুখি দুই মহারথী? মেগা লড়াইয়ের আগে বিনয়ী নাদাল-জকোভিচ

সোমবার প্যারিস অলিম্পিকে রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ আরও একবার মুখোমুখি হবেন। এটা হবে দুই মহাতারকার ৬০তম ম্যাচ।নাদাল এবং জকোভিচ ১০ বার খেলেছেন লাল সুড়কির কোর্টে, ২০০৬ সালে প্রথম সাক্ষাত হয়েছিল দুই তারকার, ফ্রান্সের রাজধানীতে নাদাল জকোভিচের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ৮-২ ফলে এগিয়ে ছিলেন।

লাল সুড়কির কোর্টের অবশ্যই সম্রাট নাদাল। তবে চোট আঘাতের কারণে বিগত কয়েক বছর ধরেই সমস্যার মধ্যে আছেন ৩৮ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। এটাই সম্ভবত দুই মহারথীর শেষ ম্যাচ হতে চলেছে। কাৱণ অলিম্পিক্সের পর নাদাল বিদায়ের আভাস দিয়েছেন।

Paris Olympic

ম্যাচের আগে নাদাল বলেছেন, অবশ্যই আমার কেরিয়ারে সবচেয়ে বড় দুই প্রতিপক্ষের মধ্যে একজন হলেন জকোভিচ। তাঁর বিরুদ্ধে খেলাটা স্পেশ্যাল বিশেষ করে লাল সুড়কির কোর্টে।" ম্যাচের আগে কথা বলতে গিয়ে জোকোভিচ বলেন, "দ্বিতীয় রাউন্ডে এই দ্বৈরথের জন্য আমি উত্তেজিত, এবং আমি আমার সবটাই দেব। আমি অলিম্পিক গেমসের গুরুত্ব সম্পর্কে সচেতন। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করি, যা আরও বেশি দায়িত্ব এবং এমনকি আরো চাপ।'

পেশাদার টেনিস সার্কিটে এই নিয়ে মোট ৬০ বার মুখোমুখি হবেন নাদাল ও জকোভিচ। আগের ৫৯টি ম্যাচের মধ্যে নাদাল জিতেছেন ২৯টি ম্যাচ। জকোভিচ জিতেছেন ৩০টি ম্যাচ। সুতরাং হিসাব বরাবর করার সুযোগ রয়েছে নাদালের সামনে।

বেজিং অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নাদাল। সে বার তিনি হারিয়েছিলেন জকোভিচকে। কিন্তু এ বারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। শনিবার থেকে সিঙ্গলস অথবা ডাবলস ম্যাচ খেতলতে হচ্ছে নাদালকে। এই বয়সে চোট নিয়ে কতটা টানতে পারবেন স্প্যানিশ তারকা সেটা নিয়ে সন্দেঙ আছে। তাই সূচি নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন নাদাল।

দীর্ঘ দিন চোটের জন্য না খেলা নাদাল এখন বাছাই তালিকায় নেই। তাই দ্বিতীয় রাউন্ডেই সামনে জোকার। লাল সুরকির কোর্টে চমক দিতে পারবেন ১৪ বার ফরাসি ওপেন জয়ী নাদাল? শনিবার কার্লোস আলকারাজকে সঙ্গে নিয়ে আর্জেন্তিনার ম্যাক্সিমো গঞ্জালেস ও আন্দ্রেস মোলতেনিতে প্রায় ৭-৬(৪), ৬-৪ স্কোরে উড়িয়ে দিয়েছিলেন নাদাল। শনিবার অস্ট্রেলিয়ার ম্যাট এবডেনকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছিলেন জোকার।

ভারতীয় সময় অনুসারে সোমবার বিকেল ৫টার পর এই ম্যাচ শুরু হবে। স্পোর্টস ১৮ চ্যানেল, জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+