Paris Olympic 2024: অলিম্পিক্স আয়োজনের নিরিখে শীর্ষে কোন শহর? লন্ডনের রেকর্ড স্পর্শের অপেক্ষায় প্যারিস

মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্স। চার বছরের অপেক্ষার অবসান, বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা শুরুর প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট এবং প্যারালিম্পিক ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্যারিস জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কয়েকদিন পর থেকেই বিশ্বের সেরা অ্যাথলিটদের ঠিকানা হবে ফ্রান্সের রাজধানী শহরে।

১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক্সের সূচনা হয়েছিল। এরপর থেকে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়েছে অলিম্পিক্স। এরমধ্যে তিন বার বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক্স বাতিল হয়েছিল। অলিম্পিক্স গেমস আয়োজনের নিরিখে শীর্ষে বিশ্বের কোন শহর? ১২৮ বছরের আধুনিক অলিম্পিক্সের ইতিহাসে কোন কোন শহরে বসেছে এই আসর? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Paris Olympic

ইতিহাস অনুসারে প্রাচীন অলিম্পিক্সের সূচনা হয়েছিল গ্রীসের এথেন্সে। সেই ঐতিহ্য বজায় রেখেই ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক্সের প্রথম আসর বসে এথেন্সেই। চার বছরে পর ১৯০০ সালে ফ্রান্সের প্যারিসে হয় দ্বিতীয় অলিম্পিক্স। ১৯০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস, ১৯০৮ সালে- ব্রিটেনের লন্ডন, ১৯১২ সালে - সুইডেনে স্টকহম, ১৯১৬ সালে বার্লিনে হওয়ার কথা থাকলেও বিশ্বযুদ্ধের কারণে তা বাতিল হয়।

১৯২০ সালে- বেলজিয়ামের অন্তইউপ, ১৯২৪ সালে- ফ্রান্সের প্যারিস, ১৯২৮ সালে- নেদারল্যান্ডসের আমস্টারডাম, ১৯৩২ সালে-মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, ১৯৩৬ সালে- বার্লিনে অলিম্পিক্স গেমস আয়োজিত হয়।১৯৪০ সালে টোকিও ও ১৯৪৪ সা‌‌লে লন্ডন অলিম্পিক্স বাতিল হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

১৯৪৮ সালে-লন্ডনে, ১৯৫২ সালে- হেলসিঙ্কি, ১৯৫৬ সালে- মেলবোর্ন, ১৯৬০ সালে- রোম, ১৯৬৪ সালে-টোকিও, ১৯৬৮ সালে- মেক্সিকো সিটি, ১৯৭২ সালে-মিউনিখ, ১৯৭৬ সালে- মন্ট্রিয়াল, ১৯৮০ সালে- মস্কো, ১৯৮৪ সালে-লস অ্যাঞ্জেলস, ১৯৮৮ সালে- সোউল, ১৯৯২ সালে-বার্সেলোনা, ১৯৯৬ সালে-আটলান্টা, ২০০০ সালে-সিডনি।, ২০০৪ সালে-এথেন্স, ২০০৮ সালে- বেজিং, ২০১২ সালে-লন্ডন, ২০১৬ সালে-রিও, ২০২০( করোনার জন্য ২০২১ সালে হয়) সালে টোকিওতে অলিম্পিক্স গেমসের আসর বসে।

এখন পর্যন্ত সর্বাধিক বার(৩) অলিম্পিক্স আয়োজন করেছে লন্ডন। দুইবার করে আয়োজন করেছে প্যারিস, লস অ্যাঞ্জেলস, এথেন্স ও টোকিও। এবার অলিম্পিক্স আয়োজন করে লন্ডন প্যারিসের রেকর্ডে ভাগ বসাবে।
১০,৫০০ অ্যাথলিট এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।অলিম্পিক্স গেমসের ২০২৪ সংস্করণে ২০৬টি দেশ অংশ নিচ্ছে। এছাড়াও জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) 'স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ' এবং শরণার্থী অলিম্পিক দল প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+