Paris Olympic 2024: ট্রেনে অগ্নিসংযোগ, অলিম্পিক্সের উদ্বোধনের দিনেই প্যারিসের পরিবহন ব্যবস্থায় বিরাট সমস্যা
বিতর্ককে সঙ্গী করেই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। আগামী কয়েক ঘণ্টা পরই অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে। কিন্তু তার আগে প্যারিসের পরিবহন ব্যবস্থায় ব্যাপক গোলযোগ। সমস্যা সমাধানে সচেষ্ট ফরাসি প্রশাসন।
বৃহস্পতিবার রাত থেকেই ফ্রান্সের ট্রেন পরিষেবা কার্যত স্তব্ধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, বেশ কিছু ট্রেন লাইনে আগুন ধরিয়ে দিয়েছে দুস্কৃতিরা। এমনিতে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো না। দেশে সদ্য সাধারণ নির্বাচন হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফ্রান্সের একাধিক এলাকায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রেল ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্যই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন এবং পরিচালন পরিকাঠামোয়। অ্যাটলান্টিক, নর্দান এবং ইস্টার্ন- ফরাসি রেলের এই তিনটি শাখা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে বলে জানা গিয়েছে।
তদন্তের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেছে যে হামলাগুলি "নাশকতার" যোগ রয়েছে। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামিলি কাস্তেরা বলেছেন, 'এই ঘটনায় যারা যুক্ত, তাদের খুঁজে বার করা হবে। দেশে যখন অলিম্পিক্স চলছে, তখন এমন ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের দেশ বিরোধী বলেই ধরে নেওয়া হচ্ছে। পরিস্থিতি যত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, সেই সমস্ত চেষ্টা আমরা চালাচ্ছি।
১০০ বছর পর প্যারিসে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে হতে যাওয়া আসরে জন্য সব কিছু ঢেলে সাজাচ্ছে আয়োজকরা। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তো প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। প্রতিদিন প্রায় ৩০ হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে।
অলিম্পিক্স আয়োজকরা এবার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে চলেছেন। যা এইবার প্রথম। শুধু গেমস ভিলেজ, রাস্তা-ঘাট বা স্টেডিয়াম নয় নিরাপত্তা থাকবে সোশ্যাল মিডিয়াতেও।ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে দুটি উচ্চ প্রশিক্ষিত কে৯ সারমেয় দল আসন্ন অলিম্পিক্স গেমসের নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে প্যারিসে গিয়েছেন।












Click it and Unblock the Notifications