Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Paralympics 2024: আজ প্যারালিম্পিক্সের বোধন, জেনে নিন উদ্বোধনী অনুষ্ঠানের খুঁটিনাটি সব তথ্য

বুধবার থেকে প্যারিসে শুরু হচ্ছে প্যারালিম্পিক্সের আসর। এই প্রথমবার ফ্রান্সের রাজধানী শহরে বসছে প্যারালিম্পিক্সের আসর। অলিম্পিক্স সফলভাবে আয়োজনের পর এবার প্যারালিম্পিক্স সফলভাবে সম্পন্ন‌ করাই লক্ষ্য আয়োজক ফ্রান্সের। অলিম্পিক্সের মতোই প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে চমক।

অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো প্যারিস প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার একটি স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হবে। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগে চিনের বিখ্যাত মার্শাল আর্টিস্ট ও অভিনেতা জ্যাকি চ্যান মশাল বহন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি আইফেল টাওয়ার, প্লেস দ্য লা কনকোর্ডে সহ একাধিক জায়গায় হবে।

Paralympics

স্থানীয় সময় অনুসারে রাত ৮টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে, ভারতীয় সময় অনুসারে যা শুরু হবে রাত ১১.৩০ মিনিট থেকে। মোট ৪,৪০০ ক্রীড়াবিদ এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ৬৫,০০০ দর্শক উপস্থিত থাকার কথা অনুষ্ঠানে। প্রথা অনুসারে প্যারেডের মাধ্যমে প্রবেশ করবেন প্যারা অ্যাথলিটরা, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের বিভিন্ন খেলার ৫২ জন ক্রীড়াবিদ অংশ নেবেন, সঙ্গে থাকবেন কর্মকর্তারাও। সব মিলিয়ে সংখ্যাটা ১০০। প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান এ বার হয়েছিল শ্যেন নদীতে। তেমনই এই প্রথম বার প্যারিলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও মূল স্টেডিয়াম থেকে দূরে অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যগত অনুষ্ঠানের বিপরীতে যা সাধারণত একটি স্টেডিয়ামের ভিতরে উন্মোচিত হয়, প্যারিস প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি বাইরে অনুষ্ঠিত হবে, আইফেল টাওয়ার, প্লেস দে লা কনকর্ড এবং ট্রোকাডেরো সহ শহরের সবচেয়ে বিখ্যাত স্থানগুলিকে হাইলাইট করবে।

১০জন সদস্যের শ্যুটিং দল সহ যে সমস্ত ভারতীয় ক্রীড়াবিদদের বৃহস্পতিবার প্রতিযোগিতা রয়েছে তারা প্যারাডে অংশ নিচ্ছেন না। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করবেন জ্যাভলিন থ্রোয়ার সুমিত অ্যান্টিল এবং শট পুটার ভাগ্যশ্রী যাদব।

প্যারিস অলিম্পিকের সময় ঠিক যত জায়গা ব্যবহার করা হয়েছিল, তার অর্ধেক ব্যবহার করা হবে প্যারালিম্পিকে। প্যারিস গেমসের ৩৫টি ভেনুর মধ্যে ১৮টিতে হবে প্যারালিম্পিক।১৭৫টা দেশে প্যারালিম্পিকের ২২টা খেলা তুলে ধরবে ইউটিউবই। আর দর্শকদের এর জন্য অর্থ খরচ করতে হবে না। পাশাপাশি জিও সিনেমা অ্যাপ এবং জিও সিনেমা ওয়েবসাইটেও এই উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে।

ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪।
টোকিও প্যারালিম্পিক্সে ভারত পাঁচটি সোনা, আটটি রুপো এবং ছ'টি ব্রোঞ্জ সহ মোট ১৯টি পদক জেতে ভারত। এবার প্রতিযোগীর সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই বাড়বে পদকের সংখ্যা, এমনটাই আশা প্রকাশ করেছেন ভারতীয় প্যারালিম্পিক্স সংস্থার সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+