Sreeshankar Murali: শ্রীশঙ্কর মুরলী প্যারিস ডায়মন্ড লিগে জিতলেন ব্রোঞ্জ, তৃতীয় ভারতীয় হিসেবে নজির

Sreeshankar Murali Won Bronze: ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে লং জাম্প বিভাগে প্যারিস ডায়মন্ড লিগে ব্রোঞ্জ জিতলেন মুরলী শ্রীশঙ্কর। ডায়মন্ড লিগে এই নিয়ে তৃতীয় কোনও ভারতীয় প্রথম তিনে নিজের জায়গা সুনিশ্চিত করলেন।

নীরজ চোপড়া প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ বিভাগে সোনা জেতার পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবেই ডায়মন্ড লিগ ট্রফি জিতেছিলেন। এ ছাড়া ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়াও ডায়মন্ড লিগে পদক জেতেন।

মুরলী শ্রীশঙ্কর

শ্রীশঙ্কর অবশ্য প্যারিস ডায়মন্ড লিগে ব্যক্তিগত সেরা স্কোরে পৌঁছতে পারেননি। তাঁর সেরা পারফরম্যান্স ৮.৩৬ মিটার। ডায়মন্ড লিগে তিনি তৃতীয় স্থান অধিকার করলেন ৮.০৯ মিটার দূরত্ব অতিক্রম করে। অলিম্পিক চ্যাম্পিয়ন গ্রিসের মিলতিয়াদিস টেনটোগলু সোনা জিতলেন ৮.১৩ মিটার লাফিয়েই।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী সুইৎজারল্যান্ডের সাইমন এহ্যামের ৮.১১ মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ফলে সোনা ও ব্রোঞ্জজয়ীর মধ্যে ব্যবধান মাত্র ৪ সেন্টিমিটারের। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কিউবার মেকেল মাসো ষষ্ঠ স্থান পেয়েছেন ৭.৮৩ মিটার দূরত্ব অতিক্রম করে। টেনটোগলু পঞ্চম ও এহেমার চতুর্থ প্রয়াসে নিজেদের সেরা স্কোর করেন।

শ্রীশঙ্কর মুরলী

শ্রীশঙ্কর এর আগে গত বছর কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন। প্যারিস ডায়মন্ড লিগে তিনি যে সেরা ছন্দে ছিলেন তা নয়। প্রথম দুটি লাফের দূরত্ব ছিল ৭.৭৯ মিটার ও ৭.৯৪ মিটারের। যদিও তৃতীয় প্রয়াস তাঁর ব্রোঞ্জ নিশ্চিত করে দেয়। বাকিরা তেমন ভালো পারফর্ম না করায় তৃতীয় স্থান ধরে রাখেন শ্রীশঙ্কর। ৮.০৯ মিটারের লাফ তাঁকে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছিল।

শ্রীশঙ্করের চতুর্থ ও ষষ্ঠ প্রয়াস ফাউল হয়। পঞ্চম প্রয়াসে তিনি ৭.৯৯ মিটার অতিক্রম করেন। নীরজ চোপড়া চোটের কারণে প্যারিস ডায়মন্ড লিগে অংশ নেননি। ফলে শ্রীশঙ্করই ছিলেন একমাত্র ভারতীয়। ডায়মন্ড লিগ মিটে এই নিয়ে তিনি দ্বিতীয়বার নামলেন। মোনাকোয় ৭.৯৪ মিটার লাফ ষষ্ঠ স্থানে রেখেছিল শ্রীশঙ্করকে।

শ্রীশঙ্কর মুরলী

শ্রীশঙ্কর আগামী সপ্তাহে ভুবনেশ্বরে ইন্টার-স্টেট মিটে নামবেন। গ্রিস ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিটে সাফল্যের পর ডায়মন্ড লিগের সাফল্য তাঁর আত্মবিশ্বাস বাড়াল। ৮.৪২ মিটারের জাতীয় রেকর্ড গত মার্চে গড়েছেন জেসউইন অলড্রিন। তাঁর সঙ্গে দ্বৈরথের পাশাপাশি শ্রীশঙ্কর চাইবেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতামান ৮.২৫ মিটার নিশ্চিত করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+