Paris Olympics: প্যারিস অলিম্পিক্সেই ভারতীয় শ্যুটারদের সেরা পারফরম্যান্স, উচ্ছসিত গগন নারাং

প্যারিস অলিম্পিক্সে ইতিমধ্যেই তিন পদক জিতেছে ভারত, তিনটিই এসেছে শ্যুটিং ইভেন্ট থেকে। ১২ বছর পর শ্যুটিং ইভেন্ট থেকে পদক জিতল ভারত। ফলে প্যারিস অলিম্পিক্স ভারতীয় শ্যুটিংয়ের ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে থাকবে, এমনটাই মনে করেন ভারতকের শেফ দ্য মিশন গগন নারাং।

অলিম্পিক্সে পদক বিজয়ী গগন নারাং মনে করেন ভারতীয় শ্যুটাররা সেরা প্রদর্শন করতে সক্ষম হয়েছেন প্যারিস অলিম্পিক্সে৷ ভারতের মনু ভাকের ২টি পদক জিতেছেন, একটি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত বিভাগে অন্যটি মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোতকে সঙ্গী করে। অন্যদিকে, স্বপ্নিল কুসালে ৫০ মিটার ৩ পজিশন ইভেন্টে একটি ব্রোঞ্জ জিতেছেন।

Paris Olympics

অর্থ্যাত এখনও পর্যন্ত ভারত তিনটি পদক জিতেছে শ্যুটিং ইভেন্ট থেকে। এরআগে ২০১২ সালে ভারত দুটি পদক জিতেছিল, যখন নারাং নিজেই ব্রোঞ্জ জিতেছিলেন। মনু ভাকের এবং অর্জুন বাবুতা একটি করে ইভেন্টে চতুর্থ হয়েছেন ফলে পদকের খুব কাছে গিয়েও তা হাতছাড়া হয়েছে। ভারতের শেফ দ্য মিশন কিন্তু শ্যুটারদের এই পারফরম্যান্সে উচ্ছসিত।

গগন নারাং জানিয়েছেন, 'এটি সম্ভবত গেমসের ইতিহাসে ভারতীয় শ্যুটারদের সর্বশ্রেষ্ঠ শো। প্যারিসে প্রথম সপ্তাহ ছিল অত্যন্ত সাফল্যের, শ্যুটিং আমাদের পদক জয়ের সূচনা করে দেয়। মনু, সরবজ্যোতকে দেখে আমি আনন্দে অভিভূত স্বপ্নিল একই সাথে পদক জিতেছে। তিনজনের জন্যই আমরা গর্বিত।'

স্বপ্নিলকে পদক জিততে দেখে আনন্দও প্রকাশ করেন নারাং। কারণ জুটি গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একদা সতীর্থ অলিম্পিক্সের মঞ্চে পদক জেতায় খুশি গোপন করেননি গগন।।

তিনি বলেন, আমার মনে আছে সালে গোল্ড কোস্টে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে স্বপ্নিলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তাকে এই স্তরে পৌঁছাতে এবং ভারতের জন্য অলিম্পিক পদক জেতার স্বপ্ন পূরণ করতে দেখে সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি। ২০১২ সালে যে দিনে আমি লন্ডনে পদক জিতেছিলাম ২০২৪ সালে প্যারিসে সেই একই দিনে পদক জিতলেন স্বপ্নিলও। এটা ভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে।'

নারাং আরও বলেছেন যে, ভারতের পদক সংখ্যা বা ফলাফল যাই হোক কেন তা সকল অলিম্পিয়ানের একসঙ্গে উদযাপন করা উচিত। তাঁর কথায়, "একজন ক্রীড়াবিদ হিসেবে, অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করা প্রত্যেকেরই স্বপ্ন, কিন্তু কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করার পর মাত্র কয়েকজনই সুযোগ পান৷ অলিম্পিক্সে খুব কম ব্যবধানে ১ থেকে চতুর্থ স্থান নির্ধারিত হয়৷ "

নারাং আরও বলেন, "যদিও পদক জেতা গুরুত্বপূর্ণ, আমাদের ক্রীড়াবিদদের তাদের বছরের পরিশ্রম এবং আত্মত্যাগের জন্য তাদের প্রচেষ্টাকে স্বীকার করাও সমান গুরুত্বপূর্ণ। একটি দেশ হিসাবে, ফলাফল নির্বিশেষে আমাদের সকল অলিম্পিয়ানদের উদযাপন করতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+