এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতলেন পঙ্কজ আডবানী
এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে শুক্রবার পঙ্কজ আডবানীর বড় জয়।২১টি বিশ্ব খেতাবের মালিক পঙ্কজ আডবানী থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী থানাওয়াতকে ৬-৩ ব্যবধানে হারিয়ে ৩৫ তম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন।
এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে শুক্রবার পঙ্কজ আডবানীর বড় জয়।২১টি বিশ্ব খেতাবের মালিক পঙ্কজ আডবানী থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী থানাওয়াতকে ৬-৩ ব্যবধানে হারিয়ে ৩৫ তম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন।
এই জয়ের ফলে পঙ্কজই প্রথম ভারতীয় খেলোয়াড় যার ঝুলিতে বিলিয়ার্ডস ও স্নুকারে এশিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সব ফর্ম্যাটে খেতাব জয়ের নজির তৈরি হল।
শুক্রবার খেতাব জয়ের পর সাক্ষাৎকারে পঙ্কজ বলেন, 'এই খেতাব জয়ের ফলে একটি বৃত্ত সম্পূর্ণ হল। বিলিয়ার্ডস ও স্নুকারে দেশের হয়ে যত ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়, সবতেই ট্রফি জেতা হয়ে গেল। ট্রফি ক্যাবিনেট এখন সম্পূর্ণ হয়েছে। এবার শান্তিতে ঘুমাতে পারব।'
Pankaj Advani becomes the one and only to complete a Career Grand Slam in #CueSports history after winning the much awaited #AsianSnooker Championship in #Doha today. He has no Asian (ACBS) and World (IBSF) Championships’ title in traditional & modified formats.#ChampionStuff pic.twitter.com/oFLcBqSSrv
— Cue Sports India 🇮🇳 (@cuesportsindia) June 21, 2019
একনজরে ৩৩ বছর বয়সী ভরতীয় তারকা পঙ্কজের ট্রফি ক্যাবিনেট-
২১টি বিশ্ব খেতাব জিতেছেন পঙ্কজ
২০০৬ ও ২০১০ এশিয়ান গেমসে সোনা জয়ের ইতিহাস
২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন
১০বার এশিয়ান টাইটেল জিতেছেন
সব ফর্ম্যাট মিলিয়ে ৩২বার জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়
Click it and Unblock the Notifications