পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরা ভারত, নজির আদবানি-চন্দ্রা-র
পাকিস্তানকে ফাইনালে হারিয়ে স্নুকার টিম ওয়ার্ল্ড কাপে পঙ্কজ আদবানির নেতৃত্বাধীন ভারতীয় দল খেতাব জিতল।
পঙ্কজ আদবানি ও মনন চন্দ্রা পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে বিশ্ব খেতাব জিতে নিলেন। দুজনের দুরন্ত পারফরম্যান্সে আইবিএসএফ আয়োজিত প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে স্নুকারে বাজিমাত করলেন দুই ভারতীয়।
পাঁচ ফ্রেমের খেলায় ০-২ পিছিয়ে পড়ে ভারতীয় জুটি। তৃতীয় ফ্রেমেও ০-৩০ পয়েন্টের ব্যবধানে খাদের কিণারায় চলে গিয়েছিল ভারতীয় জুটি। কিন্তু চন্দ্রর পারফরম্যান্সে ভর করে ঘুরে দাঁড়ায় ভারত। পরে আডবাণীর পারফরম্যান্সে আশা জিইয়ে রাখে ভারত। এরপর বাকি দুটি ফ্রেমেও ভারতীয় জুটি জয়ী হয়।
চন্দ্র-র ৩৯ টি ব্রেক পয়েন্টের সৌজন্যে ও আদবানির ক্লাসিক ক্লিয়ারেন্সের সুবাদে ভারতীয়দের ম্যাচে টিকিয়ে রাখে তৃতীয় ফ্রেমে। চতুর্থ ফ্রেমে বাবর মাসি-র বিরুদ্ধে একসময়ে ১-২০ তে পিছিয়ে ছিলেন। এরপর টেবল শেষ করেন ৬৯ ব্রেকে।
এরপর স্কোরলাইন দাঁড়ায় ২-২। শেষ অর্থাৎ পঞ্চম ফ্রেমে বাজিমাত ভারতের। এদিন চন্দ্র-র সঙ্গে জোরালো মোকাবিলা হচ্ছিল মহম্মদ আসিফের। তারপর ভারত নিজের গিয়ার বদলে দারুণ পিকআপ নিয়ে পাকিস্তানি প্রতিপক্ষদের বেলাইন করে দেন।
IBSF World Cup Snooker Champions 2018 🏆🥇What an awesome feeling to win it from 2-0 down against Pakistan in the final! Really enjoyed partnering with the super talented Manan Chandra- superb show mate 🙌👏 pic.twitter.com/FKTnbF64wp
— Pankaj Advani (@PankajAdvani247) March 3, 2018
2018 IBSF World Cup Champions!! Absolutely elated to have won my maiden World title having beaten Pakistan in the finals. Was great partnering with my good mate & the indomitable @PankajAdvani247 and hope the winning streak continues.. #WorldChampions pic.twitter.com/1QM60n5bgN
— Manan Chandra (@mananchandra) March 3, 2018
Click it and Unblock the Notifications