Pakistani Snooker Player: মানসিক অবসাদে আত্মঘাতী এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপোজয়ী মজিদ আলি

মানসিক অবসাদে আত্মঘাতী ক্রীড়াবিদ। ২৮ বছর বয়সেই আত্মহত্যা করলেন পাকিস্তানের স্নুকার খেলোয়াড় মজিদ আলি। পাকিস্তানের ফয়জলবাদে মজিদ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মজিদ কাঠ কাটার যন্ত্র দিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন।

দীর্ঘদিন থেকে পাকিস্তানি এই স্নুকার খেলোয়াড় মানসিক অবসাদে ভুগছিলেন। এশিয়ান অনূর্ধ্ব ২১ স্নুকার টুর্নামেন্টে রৌপপদক জিতেছিলেন তিনি। এ ছাড়া পাকিস্তানের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে পদক জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর।পুলিশের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কাঠ কাটার যন্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন মজিদ। এই ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার থেকে সতীর্থরা।

স্নুকার

প্রয়াত মজিদের দাদা উমর আলি সাংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'শৈশব থেকেই মানসিক অবসাদে ভুগতেন মজিদ। স্নুকার খেলোয়াড় হিসেবে সুখ্যাতি অর্জনের পরে সেই অবসাদ কিছুটা কাটিয়ে উঠতে পেরেছিলেন। কিন্তু গত কয়েক দিন আগে ফের মানসিক অবসাদে ভুগতে শুরু করেন।' কিন্তু এবার মানসিক অবসাদে ভোগার কারণে যে আত্মহত্যার পথ বেছে নেবেন তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা।

মাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির বিলিয়ার্ড ও স্নুকার বোর্ডের চেয়ারম্যান আলমগীর শেখ। তিনি অবশ্য মজিদের আত্মহত্যার সঙ্গে স্নুকার খেলার কোনও ধরনের সম্পর্ক খুঁজে পাচ্ছেন না। তাঁর সাফ দাবি, মজিদ আলির কোনো আর্থিক সংকট ছিল না। পাকিস্তানে স্নুকার খুবই জনপ্রিয়। মহম্মদ ইউসুফ, মহম্মদ আসিফের মতো খেলোয়াড়েরা এশীয় এবং বিশ্ব মঞ্চে পাকিস্তানের নাম উজ্জ্বল করেছেন।


গত এক মাসে এই নিয়ে পাকিস্তানের নামী দুই স্নুকার খেলোয়াড় মারা গেলেন। গত মাসেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বিশ্বের অন্যতম নামী স্নুকার খেলোয়াড় মহম্মদ বিলাল। এবার আত্মহত্যার পথ বেছে নিলেন মজিদ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পাক ক্রীড়া মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+