দলের পদক জেতার ক্ষমতা নেই তাই কমনওয়েলথ গেমস থেকে ব্যাডমিন্টন দলের নাম প্রত্যহার করে নিল পাকিস্তান
দলের পদক জেতার ক্ষমতা নেই তাই কমনওয়েলথ গেমস থেকে ব্যাডমিন্টন দলের নাম প্রত্যহার করে নিল পাকিস্তান
বার্মিংহামে আয়োজিত হতে চলা কমনওয়েলথ গেমস থেকে দেশের ব্যাডমিন্টন স্কোয়াডের নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান স্পোর্টস বোর্ড। আকস্মিক এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ হিসেবে প্রতিবেশী দেশটির স্পোর্টস বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে তাদের দেশের সাটলারদের পদক জয়ের সম্ভাবনা নেই এমনটাই তারা মনে করেন এবং সেই জন্যই এই সিদ্ধান্ত।

চার সদস্যের ব্যাডমিন্টন দল ঘোষণা করেছিল পাকিস্তান চলতি মাসের শেষের দিকে বার্মিংহামে হতে চলা কমনওয়েলথ গেমসের জন্য। এই দলে ছিলেন টোকিও অলিম্পিয়ান মাহুর শাহজাদ, ঘাজালা সিদ্দিকি, মুরাদ আলি এবং ইরফান সাইদ। ব্যাডমিন্টন দল প্রত্যাহার করে নেওয়ার ফলে এই চার ক্রীড়াবীদের ব্রিটেনে যাওয়ার বিমানে আর বসা হচ্ছে না।
পাকিস্তান ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ওয়াজিদ আলি জানিয়েছেন, ব্যাডমিন্টন্টন দলকে লাহোরে ট্রেনিংস ক্যাম্পের জন্য ডাকা হয়েছিল এবং সেখানে তাঁদের ভিসা দেওয়া হত। স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, কমনওয়েলথ গেমসের জন্য নিজেদের কোচকে সঙ্গে নিয়ে এই সাটলাররা ১৫ দিনের একটি ক্যাম্পে অংশ নেয় লাহোরে এবং বার্মিংহামের উদ্দেশ্যে যাওয়ার জন্য তাঁরা তৈরি ছিলেন। আলির কথায়, "পিএসবি (পাকিস্তান স্পোর্টস বোর্ড) এই খেলোয়াড়দের অনুশীলন করতে দেখে এই সিদ্ধান্তে উপনীত হয় যে এদের পদক জেতার কোনও সুযোগই নেই।" স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে খবর, পাকিস্তান ব্যাডমিন্টন ফেডারেশন অনুরোধ করেছে পাকিস্তান স্পোর্টস বোর্ডের কাছে তাদের সিদ্ধান্ত বদলের জন্য এবং খেলোয়াড়দের এই ইভেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়ার জন্য।
পিএসবি'র এই সিদ্ধান্ত একে বারেই মেনে নিতে পারেননি পাকিস্তানের অলিম্পিয়ান মাহুর শেহজাদ। টোকিও অলিম্পিকে অংশ গ্রহণকারী শেহজাদ জানিয়েছে, "এই সিদ্ধান্ত অনৈতিক।" টুইট করে মাহুরা লেখেন, "অত্যন্ত বেদনার সঙ্গে আমি আপনাদের প্রত্যেককে জানাচ্ছি, কমনওয়েলথ গেমস ২০২২-এর জন্য যে পাকিস্তান ব্যাডমিন্টন টিম বাছাই করা হয়েছিল তা নাকচ করে দেওয়া হয়েছে পাকিস্তান স্পোর্টস বোর্ডের (পিএসবি) তরফ থেকে। এটা একেবারেই ঠিক নয় শেষ মুহূর্তে সব কিছু বাতিল করে দেওয়া যখন সমস্তটা ঠিক হয়ে গিয়েছিল।" ২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস এবং ৮ অগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগীতা।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications