ভারতীয় হকির সর্বোচ্চ পদে কি বসতে চলেছেন পদ্মশ্রী পাওয়া দেশের প্রাক্তন অধিনায়ক, শুরু হয়ে গেল প্রস্তুতি

ভারতীয় হকির সর্বোচ্চ পদে কি বসতে চলেছেন পদ্মশ্রী পাওয়া দেশের প্রাক্তন অধিনায়ক, শুরু হয়ে গেল প্রস্তুতি

ভারতীয় ক্রীড়াক্ষেত্রের প্রশাসনে নতুন জোয়ার এসেছে। প্রত্যাশা মতো সমস্তটা চললে আগামী দিনে ভারতী হকির সর্বোচ্চ সংস্থা হকি ইন্ডিয়ার সভাপতি পদে দেখা যেতে পারে ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে'কে। রবিবার হকি ইন্ডিয়ার সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন দিলীপ তিরকে।

ভারতীয় হকির সর্বোচ্চ পদে কি বসতে চলেছেন পদ্মশ্রী পাওয়া দেশের প্রাক্তন অধিনায়ক, শুরু হয়ে গেল প্রস্তুতি

নিজের মনোনয়ন জমা দিয়ে তিরকে বলেছেন তাঁর লক্ষ্য এই খেলাকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার। এই বিষয়ে টুইট করেছেন তিনি। তিরকে লিখেছেন, "সকলের আশীর্বাদ সঙ্গে নিয়ে হকি ইন্ডিয়ার সভাপতি পদের জন্য মনোনয়ন জমা করলাম। আমি ভারতীয় হকিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।"

ভারতীয় দলের প্রাক্তন ফুল ব্যাক ৪৪-বছর বয়সী তিরকে বিজু জনতা দল (বিজেডি)-এর তিন জনের মধ্যে এক জন হিসেবে বিনা প্রতিদ্ধন্দ্বীতায় রাজ্য সভায় নির্বাচিত হয়েছিলেন। তার আগে ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব তিনি সামলেছেন। এই মুহূর্তে ওড়িশার হকি প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান তিনি।

১৯৯৮ সালে ব্যাংককে সোনা জয়ী এবং ২০১২ সালে বুসনে রূপো জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিরকে। ২০০৩ এশিয়া কাপ এবং ২০০৭ এশিয়া কাপে ভারতের সোনা জয়ী দলের সদস্য ছিলেন দিলীপ তিরকে। ১৯৯৯ এশিয়া কাপে ব্রোঞ্জ জয়ী দলেও তিনি ছিলেন। ১৯৯৬ সালে একলব্য পুরস্কারে সম্মানিত করা হয় দিপীপকে। ২০০২ সালে তিনি পান অর্জুন পুরস্কার। ২০০৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

৯ অক্টোবর হকি ইন্ডিয়ার নির্বাচন রয়েছে এবং বিহার সরকারের প্রাক্তন নির্বাচনী কর্তা অজয় নায়ক রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন।

দেশের প্রাক্তন তারকা ক্রীড়াবীদরা আসছেন ক্রীড়া সংস্থার সর্বোচ্চ প্রশাসনিক পদে। এ বার সেই ধারা দেখা যেতে পারে হকিতেও। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে এই ধারার পথ চলা শুরু হয়েছিল। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি পদে বসে নজির তৈরি করেন। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার রাশ ওঠে সৌরভের হাতে। অর্থাৎ ক্রিকেটারই পরিচালনা করছেন দেশের ক্রিকেট। একই চিত্র ফুটে উঠেছে ভারতীয় ফুটবলেও। প্রাক্তন ভারত অধিনায়কের মতো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর সর্বোচ্চ পদে এসেছেন কল্যাণ চৌবে। ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার নির্বাচিত হয়েছেন দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+