Padma Awards: ধ্যানচাঁদের নজির স্পর্শ, পদ্মভূষণ সম্মান প্রসঙ্গ কী বলছেন আবেগপ্রবণ শ্রীজেশ?
প্রায় দুই দশকের বেশি সময় ধরে ভারতীয় হকি দলের গোলরক্ষকের ভূমিকা পালন করেছেন। দেশের হয়ে দুটি অলিম্পিক্সে পদকও জিতেছেন। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অপরিসীম অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন পিআর শ্রীজেশ। প্রজাতন্ত্র দিবসের প্রাক্ সন্ধ্যায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
ভারতীয় হকি দলের দুর্গের শেষ প্রহরী ছিলেন শ্রীজেশ। টোকিও এবং প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের ক্ষেত্রে শ্রীজেশের অপরিসীম অবদান ছিল। পদ্মভূষণ সম্মান পাওয়ার পর সংবাদ সংস্থা পিটিআইকে শ্রীজেশ জানিয়েছেন নিজের অনূভূতি এবং ভালো লাগার কথা।

শ্রীজেশ বলেছেন, আমাকে সকালে ক্রীড়া মন্ত্রক থেকে ফোন করে জানানো হয়েছিল এই সম্মান প্রদানের বিষয়টি। এরপর সন্ধ্যা বেলায় সরকারিভাবে ঘোষণা করা হয়। এই সময়ের মধ্যে আমি বার বার অতীতে ফিরে যাচ্ছিলাম। যখন সরকারিভাবে পদ্মভূষণ পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা করা হল তখন আমি রৌরকেল্লাতে হকি লিগের ম্যাচ দেখছিলাম।
শ্রীজেশ আরও জানিয়ছেন, আমি প্রথমে ফোন করে আমার পরিবারের সদস্যদের এই সংবাদ দিয়েছিলাম এরপর জুনিয়র দলের কোচ হরেন্দ্র সিংকে ফোন করি। শ্রীজেশের কথায়, আমি প্রথমে ফোন করি কেরালাতে আমারা বাবা-মা এবং স্ত্রী-কে। তাদের সহযোগিতা বাদ দিয়ে আমার এই যাত্রা পথ সম্পূর্ণ হত না। এরপর আমি ফোন করি আমার ছোটবেলার কোচ হরেন্দ্র সিংকে, তাঁর অধীনে আমি জুনিয়র ভারতীয় দলে খেলেছি।
শ্রীজেশ আরও বলেন, আমি অবসর গ্রহণের পর এই সম্মান পাচ্ছি। গত ২০ বছর ধরে আমি দেশের হয়ে খেলেছি। অবসর গ্রহণের পর এই সম্মান পাওয়ায় আমি মনে করছি আমি দেশকে গত ২০ বছর ধরে যা দিয়েছি দেশ তার থেকে বেশি আমায় ফিরিয়ে দিল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আমি আমার দেশের কাছে কৃতজ্ঞ।
শ্রীজেশ হচ্ছেন ভারতের দ্বিতীয় হকি খেলোয়ার যিনি পদ্মভূষণ সম্মান পাচ্ছেন। এর আগে কিংবদন্তি ধ্যানচাঁদই একমাত্র পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন। এই প্রসঙ্গে শ্রীজেশ বলেন, ভারতের হকির একটা গৌরবময় অধ্যায় আছে। ভারত বিশ্ব হকিতে অনেক কিংবদন্তি উপহার দিয়েছেন। সেখানে ধ্যানচাঁদ জি-র পর আমার নাম পদ্মভূষণের জন্য বিবেবিচ করা হয়েছে এটা আমার কাছে স্বপ্নের মতোই। আমি খুবই ভাগ্যবান।
একইসঙ্গে শ্রীজেশ বলেছেন, এই বছর হরমনপ্রীত সিংকে খেলরত্ন সম্মান প্রদান করা হয়েছে আমাকে পদ্মভূষণের জন্য মনোনীত করা হয়েছে। এটা ভারতীয় হকির জন্য খুবই ইতিবাচক দিক।












Click it and Unblock the Notifications