পদকের রং সোনালি হল না, বিশ্বব্যাডমিন্টন ফাইনালে রূদ্ধশ্বাস লড়াইয়ে হার সিন্ধুর

জাপানের ওকুহারার সঙ্গে রবিবাসরীয় ফাইনাল ছিল স্নায়ুর লড়াইও। তিনটি সেটেই তুল্যমূল্য লড়াই হয়েছে। একবার ওকুহারা এগিয়ে গিয়েছেন, তো একবার সিন্ধু।

পদকের রং বদলাল ঠিকই, কিন্তু তা সোনালি হল না। রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের ওকুহারার কাছে শেষপর্যন্ত হার মানতে হল পি ভি সিন্ধুকে। রূপোর পদক নিয়েই তাই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে। এর আগে দু-বার বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন সিন্ধু। এবার প্রথম ফাইনালের লড়াইয়ে আশা জাগিয়েও শেষ রক্ষা হল না।

জাপানের ওকুহারার সঙ্গে রবিবাসরীয় ফাইনাল ছিল স্নায়ুর লড়াইও। তিনটি সেটেই তুল্যমূল্য লড়াই হয়েছে। একবার ওকুহারা এগিয়ে গিয়েছেন, তো একবার সিন্ধু। এই অবস্থায় রূদ্ধশ্বাসপুর্ণ ম্যাচ জিতে গিয়েছেন জাপানের প্রতিদ্বন্দ্বীই। পর পর দু-দিন ভারতের সেরা দুই শাটলারকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টনশিপে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন তিনি।

বিশ্বব্যাডমিন্টন ফাইনালে রূদ্ধশ্বাস লড়াইয়ে হার সিন্ধুর

মাত্র ৪৮ মিনিটের লড়াইয়ে চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন সিন্ধু। সেইসঙ্গে স্বপ্ন দেখিয়েছিলেন ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীদের। বিপক্ষে তিন সেটের লড়াইয়ে সাইনাকে হারানো ওকুহারা। এদিনের ম্যাচে লড়াইয়ের বাতাবরণ তৈরিই ছিল। প্রথম সেট ২১-১৯ পয়েন্টে জিতে নেন জাপানের শাটলার। দ্বিতীয় গেমে ২২-২০ পয়েন্টে জিতে ম্যাচে ফিরে আসেন সিন্ধু।

নির্ণায়ক গেমে প্রথমে পিছিয়ে পড়লেও সিন্ধু পরে এগিয়ে যান জাপানি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। তবে এদিন ফাইনালে যখনই কেউ পিছিয়ে পড়েছেন তারপরই দারুনভাবে ম্যাচে ফিরে এসেছেন তিনি। শেষপর্যন্ত স্নায়ুর যুদ্ধে জিতলেন জাপানি প্রতিদ্বন্দ্বীই। হার মেনে নিয়ে রূপোর পদকেই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে। সোনালি স্বপ্ন পূরণ হল না আপামর ভারতবাসীরও। তবে সিন্ধু রূপোর পদক নিয়েও রেকর্ড গড়ে ফেললেন। তিনবার বিশ্বব্যামিন্টশিপে পদকের অধিকারিনী হলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+