ব্রোঞ্জ নয়, পদকের রঙ বদলে এবার সোনার স্বপ্ন দেখাচ্ছেন পি ভি সিন্ধু

সাইনা ব্রোঞ্জ নিয়ে খুশি হলেও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুরন্ত পি ভি সিন্ধু দেখাচ্ছেন

সাইনা নেহওয়াল না পারলেও ,সিন্ধু পারলেন। রিও অলিম্পিক্সের রূপো জয়ী হায়দরাবাদী শাটলার এবার সোনার স্বপ্ন দেখাচ্ছেন। মাত্র ৪৮ মিনিটের লড়াইতে জিতে নিলেন ফাইনালের টিকিট।

সাইনাকে টেক্কা সিন্ধুর

ব্যাডমিন্টন ক্রমতালিকার চার নম্বরে থাকা সিন্ধুর বিরুদ্ধে জোরালো পারফরমেন্স দিয়ে শুরু করেছিলেন চিনের চেন ইউফেই। দশ নম্বরে থাকা ইউফেই প্রথম গেমের শুরুতেই এগিয়ে যান। কিন্তু যত ম্যাচ গড়াল তত দর্শকরা দেখল কোর্টের মধ্যে কী পরিমাণ আগ্রাসণ দেখাতে পারেন ভারতীয় এই শাটলার।

সিন্ধুর উচ্চতার পাশাপাশি ড্রপ শট, স্ম্যাশের কোনও জবাব ছিল না চিনের ইউফেইয়ের কাছে স্পেনের ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে দুরন্ত লড়ে ম্যাচ ছিনিয়ে আনা ইউফেইকে এদিন বড় ফিকে লাগল। আসলে সিন্ধুর আত্মবিশ্বাসের কাছেই যেন পিছিয়ে পড়েন চিনা এই শাটলার। বিপক্ষকে ভুল করতে দেওয়া অবধি একের পর এক র‍্যালি টেনে নিয়ে গেলেন সিন্ধু। প্রথম গেম পকেটে পুড়ে নেন ২২ মিনিটে। খেলার ফল ২১-১১।

গ্লাসগোয় সিন্ধু যখন লড়ছিলেন , তখন ব্যাডমিন্টন কোর্টে উপস্থিত ভারতীয় সমর্থকদের চিৎকার সিন্ধুর আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দিচ্ছিল। পিছিয়ে থেকে প্রথম গেমে দুরন্ত ফিরে আসা সিন্ধু এদিন দ্বিতীয় গেমে আরও পরিণত ব্যাডমিন্টন উপহার দিলেন। নিজের নার্ভ ধরে রেখে উড়িয়ে দিলেন চিনের ইউফেইকে। এই গেমে নিজের ফোরহ্যান্ড-ব্যাকহ্যান্ডেও বাজিমাত করছিলেন ভারতীয় এই তারকা শাটলার। এই গেমের বিরতির সময় সিন্ধুর স্কোর ছিল ১১-১। এরপর চিনা প্রতিপক্ষ কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেন, কিন্তু খুব বেশি ভুল করেননি হায়দরাবাদী শাটলার। দ্বিতীয় গেম সিন্ধু জিতে নেন ২১-১০-এ।

সিন্ধু সোনা বা রূপো যাই পাবেন তাই ভারতীয় শাটলারের জন্য রেকর্ড হবে। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু 'বার ব্রোঞ্জ পাওয়া সিন্ধু বদলে ফেললেন পদকের রঙ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+