মাত্র ১৫ বছরেই এশিয়াডে পদক! রুপো জিতে নজির গড়লেন শার্দূল
২০১৮ এশিয়ান গেমসে আরও একটি পদক এল ভারতের ঘরে। বৃহস্পতিবার পুরুষদের ডবল ট্র্যাপ ইভেন্টের ফাইনালে রুপো জিতলেন ১৫ বছর বয়সী তরুণ শার্দূল বিহান। মাত্র ১৫ বছর বয়সে রুপো জিতে নয়া নজির গড়লেন শার্দূল।
২০১৮ এশিয়ান গেমসে আরও একটি পদক এল ভারতের ঘরে। বৃহস্পতিবার পুরুষদের ডবল ট্র্যাপ ইভেন্টের ফাইনালে রুপো জিতলেন ১৫ বছর বয়সী তরুণ শার্দূল বিহান। মাত্র ১৫ বছর বয়সে রুপো জিতে নয়া নজির গড়লেন শার্দূল।

শীর্ষস্থানে শেষ করা দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী হুনউ সি-এর থেকে এক পয়েন্ট কম পেয়ে রূপো জিতলেন শার্দূল বিহান। মোট ৭৩ পয়েন্ট অর্জন করেন বিহান। তাঁর থেকে এক পয়েন্ট বেশি, ৭৪ পয়েন্ট নিয়ে সোনা জিতে নিলেন হুনউ সু।
এই ইভেন্টে শুরু থেকেই ফেভারিট ছিলেন বিহান। শীর্ষ বাছাই হিসেবেই এই ইভেন্টের ফাইনালে অংশ নিয়েছিলেন তিনি।
ফাইনালের শুরুটাও ভাল করেছিলেন বিহান। ১১ নম্বর শটের সময় প্রথম মিস করেন তিনি।
২০১৪ সালে নিজের কেরিয়ারে পথ চলা শুরু করেন মিরাটের এই শুটার। এর এক বছর পর থেকে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া শুরু তাঁর। ২০১৫ এবং ২০১৭, এই দুই বছর ডবল ট্র্যাপ ইভেন্টের জুনিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ নিয়েছিলেন তিনি। নিজের কেরিয়ারে প্রথম বড় পদক পেয়ে তাই বেশ উচ্ছ্বসিত মিরাটের এই তরুণ।

Click it and Unblock the Notifications