গোপীচাঁদের জন্মদিনে, সাইনা- প্রণয় যা করলেন তাতে ব্যথিত গুরু

জন্মদিনটা বিশেষ ভালো গেল না ভারতের ব্যাডমিন্টন গুরু পুলেল্লা গোপীচাঁদের

গুরু গোপীচাঁদের জন্মদিনে ভালো খবর দিতে পারলেন না তাঁর ছাত্রছাত্রীরা। সাইনা -প্রণয় দু'জনেই হেরে গেলেন চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে। তবে সুখবর এল অন্য জায়গা থেকে।

গোপীচাঁদের জন্মদিনে, সাইনা- প্রণয় যা করলেন তাতে ব্যথিত গুরু

চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় হয়ে গেল সাইনা নেহওয়ালের। জাতীয় চ্যাম্পিয়নশিপে পি ভি সিন্ধুকে হারানোর পর প্রথম ম্যাচে দুরন্ত ফর্মের ঝলক বজায় রাখলেও বেশিদূর এগোন হল না।

এদিন দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ পঞ্চম বাছাই জাপানের আকানে ইয়ামেগুচির বিরুদ্ধে হেরে গেলেন। এদিন জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি সাইনা। খেলার ফল ১৮-২১, ১১-২১।

এর আগে প্রথম রাউন্ডের খেলায় স্ট্রেট গেমে উড়িয়েছিলেন প্রতিপক্ষের বিয়ুয়েন জাংকে। খেলার ফল ২১-১২, ২১-১৩। কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলায় সাইনার এই ফর্মের ঝলক কোথাও দেখা গেল না।

অন্যদিকে শকিং পারফরম্যান্স এইএস প্রণয়ের। তিনিও এদিন হেরে গেলেন। । ক্রমতালিকার ৫৩ - নম্বর স্থানে থাকা প্রতিপক্ষের চিয়ুক ই লি-র কাছে হেরে গেলেন। খেলার ফল ২১-১৯, ২১-১৭।

তবে ছাত্র -ছাত্রীরা সুখবর দিতে না পারলেও গোপীচাঁদের জন্মদিনে ঘোষণা হল তাঁর ওপর বায়োপিক হবে। ফক্স স্টার স্টুডিও-র প্রযোজনায় তৈরি হবে এই সিনেমা। ছবিটি হবে দ্বিভাষিক। হিন্দি ও তেলেগুতে হবে এই ছবি। স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়ে গেছে ২০১৮-র মাঝামাঝি থেকে শুরু হবে শ্যুটিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+