কেন চার বছর অন্তরই হয় অলিম্পিক? পিছনে কোন বিশেষ কারণ? কী বলছে ইতিহাস?

কেন চার বছর অন্তরই হয় অলিম্পিক? এর পিছনে রয়েছে কোন বিশেষ কারণ?

করোনা ভাইরাসের জেরে রিও অলিম্পিকের থেকে টোকিও গেমসের ব্যবধানে পাঁচ বছর হয়ে গেলেও ইতিহাস বলে অন্য কথা। সে অনুযায়ী প্রতি চার বছর অন্তরই হওয়ার কথা দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। কেন এই নিয়ম, এর পিছনে রয়েছে কোন ইতিহাস, তা সংক্ষেপে জেনে নেওয়া যাক। ফিরে যাওয়া যাক গ্রিসের পেলোপনেস উপদ্বীপে।

অলিম্পিকের সূচনা

অলিম্পিকের সূচনা

খাতায় কলমে আনুষ্ঠানিকভাবে ১৮৯৬ সালে অলিম্পিক শুরু হলেও গেমসের সূচনার ইতিহাস তিন হাজার বছরের পুরনো। খ্রিষ্ট পূর্ব ৭৭৬ অব্দে শুরু হয়েছিল অলিম্পিক। খিষ্ট জন্মের ৩৯৩ অব্দ পর্যন্ত গ্রিসের পেলোপনেস উপদ্বীপে প্রতি চার বছর অন্তর বসত এই গেমসের আসর। ১৮৯৪ সালে অলিম্পিক পুনরুদ্ধারের কাজ শুরু করেছিলেন ফ্রান্সের কিংবদন্তি শিক্ষাবিদ ও ইতিহাসবিদ চার্লস পিয়ের দে ফ্রেদি। দুই বছর পর গ্রিসের এথেন্সে নব কলেবরে শুরু হয়েছিল দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ।

কেন চার বছর অন্তর অলিম্পিক

কেন চার বছর অন্তর অলিম্পিক

চার বছরের ব্যবধানকে 'অলিম্পিয়াড' হিসেবে আখ্যা দেওয়া হয়। এর মাধ্যমে সময় নির্ধারণের পাশাপাশি একে শুভ হিসেবেও কল্পনা করা হয়। তাই গ্রিসের পেলোপনেসের অলিম্পিয়াডে প্রতি চার বছর অন্তরই অলিম্পিকের আসর বসানো হত। আধুনিক প্রজন্মের অলিম্পিকে সেই ধারাই অব্যাহত রাখা হয়েছে। একই কারণে ফুটবল, ক্রিকেট বিশ্বকাপও চার বছর অন্তর আয়োজন করা হয়ে থাকে বলে জানা যায়।

ব্যতিক্রম হয়েছে একবার

ব্যতিক্রম হয়েছে একবার

১৮৯৬ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত চার বছর অন্তরই অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক। এরপর ১২ বছরের ব্যবধানে ফের মেগা গেমস অনুষ্ঠিত হয়েছিল। চিন-জাপান যুদ্ধ, গণহত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পরপর দুটি (১৯৪০, ১৯৪৪) অলিম্পিক বাতিল করা হয়েছিল। তবে এরপর থেকে করোনা ভাইরাসের আবহ শুরু হওয়া পর্যন্ত আর কোনও শূন্যতা তৈরি হয়নি। ১৯৪৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত চার বছর অন্তরই হয়েছে অলিম্পক।

করোনা ভাইরাসের জেরে টোকিও অলিম্পিকে বাধা

করোনা ভাইরাসের জেরে টোকিও অলিম্পিকে বাধা

প্রথমে ঠিক ছিল ছিল ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জেরে গেমস এক বছর স্থগিত করে দিতে বাধ্য হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ফলে ২০১৬ সালের রিও অলিম্পিকের পর চার বছরের পরিবর্তে পাঁচ বছর পরে টোকিওয় অনুষ্ঠিত হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+