Olympics 2024: কোচ ছাড়াই প্যারিসের টিকিট পেল ভারতীয় টিটি দল, মণিকাদের জন্য বিদেশি প্রশিক্ষক আনছে ফেডারেশন
ইতিহাস সৃষ্টি করে প্যারিস অলিম্পিকের টিকিট পেয়েছে ভারতীয় পুরুষ এবং মহিলা টেবল টেনিস দল। সোমবারই সরকারিভাবে অলিম্পিকে স্থান পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। অলিম্পিকে যোগ্যতা অর্জনের পরই ভারতীয় দলের জন্য কোচ নিয়োগে উদ্যোগী হল ভারতীয় টিটি ফেডারেশন।
শুনতে অবাক লাগলেও বিগত ছয় বছরে ভারতীয় দলের কোনও কোচ ছিল না। মণিকা বাত্রা, শরথ কমল বা ঐহিকা মুখোপাধ্যায়রা ব্যক্তিগত কোচের অধীনে প্রশিক্ষণ নিতেন। কিন্তু দলগত ভাবে ভারতীয় টেবল টেনিসের কোনও কোচ ছিল না। অলিম্পিকের টিকিট পাওয়ার পরই ফেডরেশন পুরানো কোচ ম্যাসিসো কোস্টানটিনিকে ফেরাতে উদ্যোগী হয়েছে।

পিটিআই-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোস্টানটিনি একজন পুরানো টিম ইন্ডিয়ার কোচ, এবং শেষবার ২০১৬-১৮ পর্যন্ত দলের সাথে যুক্ত ছিলেন, ২০০৯-১০ সালে তিনি প্রথম দায়িত্ব আসেন।আরও তিনটি বিদেশী নাম আলোচনার মধ্যে আছে, তবে কোস্টানটিনি দৌড়ে এগিয়ে আছেন।
ভারতীয় টিটি ফেডারেশেনর এক আধিকারিক বলেছিলেন, "সাই পরের সপ্তাহের প্রথম দিকে কোচ নিয়োগের বিষয়ে অনুমোদন করতে পারে। অলিম্পিক খুব বেশি দূরে নয় এবং তিনি যত তাড়াতাড়ি দলে যোগ দেবেন ততই মঙ্গল। তিনি সমস্ত খেলোয়াড়দের পছন্দ করেন এবং এটি তার পক্ষে কাজ করা উচিত, "
ফেব্রুয়ারিতে বুসানে ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ভারতের কোয়ালিফাই করা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। সোমবার এল সেই ঐতিহাসিক মুহূর্ত। পারফরম্যান্স এবং ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতেই অলিম্পিকের ছাড়পত্র পেল ভারতীয় দল।
আন্তর্জাতিক টেবল টেনিস ফেডারেশনের তালিকায় প্রথম ১৬টি দেশ সুযোগ পায় অলিম্পিক্সে। ভারতীয় পুরুষদের দলের ক্রমতালিকায় আছে ১৫ নম্বরে। মহিলাদের দলের স্থান ১৩।২০০৮ বেজিং অলিম্পিকে টেবিল টেনিসের অন্তর্ভুক্তির পর এই প্রথম দলগত বিভাগে যোগ্যতাঅর্জন করল ভারতীয় দল।
ভারতীয় টিটি ফেডারেশনের সচিব কমলেশ মেহতা বলেছেন, ''ভারতীয় টেবল টেনিসের এটা বিরাট প্রাপ্তি। বহু দিনের পরিশ্রমের ফল পেল সকলে। কোচ ও খেলোয়াড়দের ধন্যবাদ দিতে চাই। তাঁরাই অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছেন।''
শরথ কমল বলেছেন, "অলিম্পিক্সে দলগতভাবে খেলার যোগ্যতা অর্জন করল ভারত ৷ আমি অনেক দিনধরে কিছু চাই ৷ অলিম্পিক্সে আমার পঞ্চমবারের জন্য যেতে চলেছি ৷ তবে তা সত্ত্বেও এবারটা একটু বিশেষ ৷ আমাদের মহিলা দলকে ধন্যবাদ যারা একটি ঐতিহাসিক জয় পেলেন ৷"












Click it and Unblock the Notifications