Olympics 2024: অলিম্পিক্সের মঞ্চে লিঙ্গ-পরীক্ষা বিতর্ক! মহিলাদের বক্সিংয়ে লড়ছেন পুরুষ? কী বিবৃতি IOC-র

Olympics 2024: প্যারিস অলিম্পিকে চলা লিঙ্গ দ্বন্দ্ব সত্ত্বেও দুই মহিলা বক্সারের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তকে ফের একবার সমর্থন করল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তারা বলেছে একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে ওই দুজন আগ্রাসনের সম্মুখীন হচ্ছেন।

প্রসঙ্গত আলজেরিয়ার ইমানে খেলিফ ৪৬ সেকেন্ডে ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনির বিরুদ্ধে ১৬ ওয়েল্টারওয়েট বাউটের রাউন্ড জয় করেন। শুক্রবার লড়াই করা তাইওয়ানের ডাবল বিশ্বচ্যাম্পিয়ন লিন ইউ-টিং-এর পথ অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য খুলে গিয়েছে।

ioc

আলজেরিয়ার খেলিফের দ্রুত জয়ের পরে প্যারিস অলিম্পিক থেকে দল প্রত্যাহার করার ঘোষণা করে আইওসির ওপরে চাপ তৈরি করে ইতালি।

ইন্টার ন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিএ যোগ্যতা বিধিতে ব্যর্থ হওয়ার পরে ২০২৩-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে উভয়কেই অযোগ্য ঘোষণা করেছিল। এক্ষেত্রে তাদের পুরুষদের মধ্যে থাকা XY ক্রোমোজোম মহিলাদের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতায় বাধা তৈরি করে।

অলিম্পিক বডি প্যারিস অলিম্পিকে বক্সিং প্রতিযোগিতা পরিচালনা করছে। কিন্তু সেই আইওসির দেওয়া স্বীকৃতি গতবছর বাতিল করে দেয় আইবিএ। এব্যাপারে আইওসি বলেছে, গত বছর বক্সারদের অযোগ্য ঘোষণা করার আইবিএ সিদ্ধান্ত ছিল স্বেচ্ছাচারী।ক্ষোভের প্রধান কারণ ব্রিটিশ লেখক জেকে রাউলিং এবং বিলিয়নেয়ার ইলন মাস্কের মতো লোকেদের গেমসে তাদের বিরোধিতা করতে দেখেছে।

আইওসি এক বিবৃতিতে বলেছে, এই দুই ক্রীড়াবিদ আইবিএ-এর আকস্মিক ও সেচ্ছাচারী সিদ্ধান্তের শিকার হয়েছেন। ২০২৩ সালে আইবিএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শেষের দিকে হঠাৎ করে কোনও প্রক্রিয়া ছাড়াও তাঁদেরকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে শুধুমাত্র আইবিএ মহাসচিব এবং সিইও নিয়েছিলেন।

প্রসঙ্গত কিছু খেলাধূলা প্রতিযোগিতায় অংশগ্রহণকীরা মহিলা ক্রীড়াবিদদের অনুমোদিত টেস্টোস্টেরনের মাত্রা সীমিত করেছে। ডিফারেন্স ওফ সেক্সুয়াল ডিসঅর্ডার হল জিন, হরমোন ও প্রজনন অঙ্গ জড়িত বিরল অবস্থার একটি গ্রুপ। ডিএসডি-সহ কিু লোলকে মহিলা হিসেবে উত্থাপিত করা হয়। তবে তাদের পুরুষ সীমার মধ্যে XY সেক্স ক্রোমোজোম ও রক্তে টেস্টোস্টেরনের মাত্রা রয়েছে।

এব্যাপারে আইওসি বলেছে যোগ্যতার নিয়মগুলি ২০২১ সালের টোকিও গেমসের ওপর ভিত্তি করে করা ছিল। যা প্রতিযোগিতা চলাকালীন পরিবর্তন করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+