ডোপ কেলেঙ্কারিতে ফেঁসে টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণ অনিশ্চিত সোনাজয়ী ব্রিয়ানার
আশঙ্কাই সত্যি হলো। ডোপ কেলেঙ্কারিতে ফেঁসে পাঁচ বছরের জন্য নির্বাসনের মুখে পড়লেন মার্কিন অ্যাথলিট ব্রিয়ানা ম্যাকনিয়েল। রিও অলিম্পিক্সে ১০০ মিটার হার্ডলসে তিনি সোনা জিতেছিলেন।

অ্যান্টি ডোপিং টেস্টিং পরীক্ষায় ব্রিয়ানা অসহযোগিতা করার পাশাপাশি রেজাল্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া বিকৃতির বিকৃতির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। তদন্ত চালানোর পর আজ তাঁর সাজা ঘোষণা করেছে অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট। চলতি বছরের গোড়াতেই তাঁর এই শাস্তির আশঙ্কা করা হচ্ছিল। মনে করা হচ্ছিল, আট বছরের জন্য নির্বাসিত হতে পারেন ব্রিয়াঙ্কা। যদিও তা পাঁচ বছরের জন্যই করা হয়েছে।

এই নিয়ে দ্বিতীয়বার ডোপিং কেলেঙ্কারিতে জড়ালেন ব্রিয়ানা। ডোপিংয়ের দায়ে এক বছরের জন্য নির্বাসিত থাকায় ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি অংশ নিতে পারেননি। ফের তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই ব্রিয়ানা নিজেকে নির্দোষ দাবি করে দাবি করে আসছেন। তিনি যে বরাবর স্বচ্ছতা বজায় রেখে সততার পথ ধরেই চলেছেন সে কথাও স্পষ্ট করেছিলেন ব্রিয়ানা।

২৯ বছরের এই মার্কিন অ্যাথলিটের নির্বাসনের মেয়াদ ধরা হচ্ছে গত বছরের ১৫ অগাস্ট থেকে। যদিও নির্বাসনের বিরুদ্ধে তিনি আবেদন করছেন। এর ফলে চলতি মাসেই টোকিও অলিম্পিক্সের ট্রায়ালে তিনি অংশ নিতে পারবেন। অলিম্পিক্সে অংশ নিতে পারবেন কিনা তা অবশ্য নির্ভর করবে তাঁর আবেদনের প্রেক্ষিতে যে শুনানি হবে তার উপরই। ২৩ জুলাই টোকিও অলিম্পিক্স শুরুর আগেই ব্রিয়ানার আবেদনের প্রেক্ষিতে শুনানি হবে বলে খবর।
ছবি- ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications