Paris Olympic: প্রতীক্ষার ৫০ দিন, প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে জুড়ে গেল অলিম্পিক্সের লোগো

আগামী কয়েক মাস পরেই প্যারিসে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে অলিম্পিক্সের। ঠিক ৫০ দিন পরেই শুরু হবে অলিম্পিক্সের আসর। প্যারিস জুড়ে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্যারিস অলিম্পিক্সের আয়োজকরা শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক অভিনব কীর্তি গড়েছেন। গ্রীষ্মকালীন অলিম্পিক্স শুরুর ৫০ দিন আগে ঐতিহ্যমণ্ডিত আইফেল টাওয়ারে অলিম্পিক রিংগুলির একটি প্রদর্শন উন্মোচন করেছেন।২৯-বাই ১৩ -মিটারের এই অলিম্পিক্সের রিংগুলি, পুনর্ব্যবহৃত ইস্পাত দিয়ে তৈরি, চারটি ক্রেন ব্যবহার করে প্রায় ৩০ জন শ্রমিক প্যারিসের আইকনিক স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে এটি স্থাপন করেছেন।

Paris Olympic

অলিম্পিক মানেই চিরাচরিত পাঁচটি রিংয়ের সিম্বল। একটা পতাকার উপর ৫ টা রিং। আর এই পাঁচটা রিং আলাদা আলাদা রঙের। আসলে অলিম্পিকের এই সিম্বল বা প্রতীকটির নকশা করেছিলেন, আধুনিক অলিম্পিক্সের অন্যতম উদ্যোক্তা পিয়েরে দে কোবার্তিন। তিনি ১৯১২ সালে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই পাঁচটা রঙের রিং এঁকেছিলেন।

ওই পাঁচটা রিং দিয়ে আসলে পাঁচটি মহাদেশের প্রতীক। আর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তাঁর ব্যাখ্যাটা দুর্দান্ত ছিল। শিল্পীর বক্তব্য ছিল, গোটা পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যাদের জাতীয় পতাকায় এই ছটি রঙের কোনও একটি রঙ অন্তত নেই।

আইফেল টাওয়ার অলিম্পিক্সের কেন্দ্র মঞ্চ হবে, যেখানে 'আয়রন লেডি'-এর পায়ের কাছে বিচ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।আইফেল টাওয়ার থেকে নেওয়া স্টিলের টুকরোগুলিও প্যারিস অলিম্পিক্সের পদকের অংশ হিসাবে ব্যবহার করা হয়েছে। অলিম্পিক গেমস ২৬ জুলাই থেকে ১১ আগস্ট এবং প্যারালিম্পিক ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।


প্যারিস অলিম্পিকের পদকগুলোতে থাকছে আইফেল টাওয়ারের ধাতু। সোনা, রুপো বা ব্রোঞ্জ তিন ধরনের পদকেই থাকবে আইফেল টাওয়ারের ধাতু। গেমস আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পদক বিজয়ীরা আইকনিক আইফেল টাওয়ারের একটি টুকরো ঘরে নিয়ে যাবেন৷ কয়েক মাস আগেই প্যারিস অলিম্পিক্সের আয়োজকদের দ্বারা প্রকাশ করা ভিডিওতে দেখা যায় যে পদকটির একটি ষড়ভুজ আকৃতির অংশ রয়েছে যা আইফেল টাওয়ারের টুকরো দিয়ে তৈরি।

অলিম্পিক হলো বিশ্বের সবথেকে পুরোনো, বড় এবং সৌহার্দের প্রতিযোগিতা। তাই তার প্রতীকে যে কারণে এই ছটি রঙ ব্যবহার করা হয়েছে,বছরের সবচেয়ে বড় খেলার ইভেন্টের জন্য মোট ৫০৮৪টি পদক তৈরি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+