কী কারণে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান মাঝপথে ছেড়ে বেরিয়ে আসেন অলিম্পিকে পদক জয়ী লাভলিনা

এই কারণে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান মাঝ পথে ছেড়ে বেরিয়ে আসেন অলিম্পিকে পদক জয়ী এই তারকা

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী লাভলিনা বরগোঁহাই কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান মাঝ পথেই ছেড়ে বেরিয়ে যান। এর পর রাস্তায় দীর্ঘ সময়ে আটকে থাকতে হয় তাঁকে এমনটাই খবর বিভিন্ন রিপোর্ট মারফত সামনে আসছে।

কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান লাভলিনা:

কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান লাভলিনা:

বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোনী অনুষ্ঠান চলে প্রায় দুই ঘণ্টা ধরে। মঙ্গলবার রাতে অন্যান্য বহু ভারতীয় প্রতিযোগীর মতো এই ইভেন্টে অংশ নেন লাভলিনা বরগোঁহাই। কিন্তু পুরো সময়টা অপেক্ষা না করে মাঝ পথেই অনুষ্ঠান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন টোকিও অলিম্পিক ২০২০-তে ব্রোঞ্জ জয়ী বক্সার। ভারতীয় বক্সিং কন্টিজেন্টে এক সদস্য মহম্মদ হুসামুদ্দিন তাঁর সঙ্গে চলে আসে। মহম্মদ হুসামুদ্দিন ২০১৮ গোল্ট কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন।

গেমস ভিলেজে যেতে বিপাকে পড়তে হয় লাভলিনাকে:

গেমস ভিলেজে যেতে বিপাকে পড়তে হয় লাভলিনাকে:

দীর্ঘ সময় উদ্বোধনী অনুষ্ঠান চলার ফলে অতটা সময়ে সেখানে থাকা সম্ভব ছিল না লাভলিনার জন্য। তিনি জানিয়েছে, পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে অনুশীলন করাতে হত তাই তিনি মাঝ পথে বেড়িয়ে আসেন। অলিম্পিকে পদক জয়ী তারকা বক্সারের কথায়, "পরের দিন সকালে আমরা অনুশীলন করতে চেয়েছিলাম কারণ তার পরের দিনই খেলা রয়েছে। ওই অনুষ্ঠান অনেকক্ষণ ধরে চলত, সেই কারণে ওখান থেকে বেরিয়ে আসার কথা ভাবি আমরা। আমরা ট্যাক্সির সন্ধান করি কিন্তু আমাদের জানানো হয় যে ট্যাক্সি উপলব্ধ নেই।" এই অবস্থায় এই কী ভাবে নিজেদের গেমস ভিলেজে ফিরবেন তা বুঝে উঠতে পারছিলেন না দুই বক্সার।

শেষ পর্যন্ত বাস ধরে গেমস ভিলেজে পৌঁছন লাভলিনা:

শেষ পর্যন্ত বাস ধরে গেমস ভিলেজে পৌঁছন লাভলিনা:

ন্যাশনাল এক্সিবিশন সেন্টার থেকে গেমস ভিলেজের দিকে যাওয়া প্রথম বাসটি ধরে শেষ পর্যন্ত পৌঁছন লাভলিনা। আলেক্সজান্ডার স্টেডিয়ামে যেখানে এই অনুষ্ঠানটি হচ্ছিল সেখান থেকে গাড়িতে ৩০ মিনিটের দূরত্বে রয়েছে গেমস ভিলেজ। আয়োজকদের পক্ষ থেকে ভারতীয় কন্টিজেন্টকে তিনটি গাড়ি দেওয়া হয়েছে। কিন্তু ওই তিনটি গাড়ির ড্রাইভারদের ডিউটি সেই দিনের মতো শেষ হয়ে গিয়েছিল কারণ অ্যাথলিট এবং অফিসিয়ালরা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য় আলেক্সজান্ডার স্টেডিয়ামে এসেছিলেন বাসে করে।

লাভলিনার কার্যকলাপে অসন্তুষ্ট ভারতের শেফ দ্য মিশন:

লাভলিনার কার্যকলাপে অসন্তুষ্ট ভারতের শেফ দ্য মিশন:

ভারতের শেফ দ্য মিশন রাজেশ ভাণ্ডারী একেবারেই খুশি নন লাভলিনার আচরণে। রাজেশ বলেছেন, "অনুষ্ঠানের মাঝপথে তখন আমরা ছিলাম এবং পরে আমি জানতে পারি ও এবং অপর এক বক্সার তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমরা সবাই বাসে করে এসেছি এবং ওই সময়ে ট্যাক্সির সুবিধা উপলব্ধ ছিল না। যদি তাড়াতাড়িই বেরিয়ে যেতে হত তা হলে ওঁরা না আসতেই পারতেন। অনেক অ্যাথেলিটরয়েছেন যাঁরা না আসার সিদ্ধান্ত নেন কারণ তাঁদের অনুশীলন বা ম্যাচ রয়েছে সকালে, এটা আমরা বুঝি। এই বিষয়ে আমি বক্সিং দলের সঙ্গে কথা বলব।" ভারতের ক্রিকেট দলের সদস্যরাও এই ইভেন্টে অংশ নেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সকালে ম্যাচ থাকায় ভারতের মহিলা ক্রিকেট দল অংশ নেয়নি।

কমনওয়েলথ গেমস শুরুর আগে মানসিক হায়রানির অভিযোগ আনেন লাভলিনা:

কমনওয়েলথ গেমস শুরুর আগে মানসিক হায়রানির অভিযোগ আনেন লাভলিনা:

কমনওয়েলথ গেমস ২০২২ শুরুর কয়েক দিন আগে মানসিক হায়রানির কথা উল্লেখ করেন লাভলিনা। তিনি জানান, তাঁর ব্যক্তিগত প্রশিক্ষক সন্ধ্যা গুরুং'কে গেমস ভিলেজের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই খবর সামনে আসতে তরিঘড়ি সন্ধ্যা গুরুংকে গেমস ভিলেজে প্রবেশের জন্য প্রয়োজনীয় অ্যাক্রিডিটেশন করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+