ভল্ট দিতে গিয়েই চোট! মার্কিন সিমোন বাইলস ছিটকে যেতেই জিমন্য়াস্টিক্সে সোনার দখল রাশিয়ার
টোকিও অলিম্পিকে সোনা জেতার লক্ষ্য অধরাই থাকল মার্কিন যুক্তরাষ্ট্রের সিমোন বাইলসের। ভল্টের সময় চোট পেয়েই ছিটকে গেলেন সোনা জয়ের বড় দাবিদার তথা রিও অলিম্পিকে সোনাজয়ী সিমোন বাইলস। আর তারপরই মহিলাদের আর্টিস্টিক অল-অ্যারাউন্ডের দলগত বিভাগে সোনা দখলে রাখতে পারল না মার্কিন যুক্তরাষ্ট্র। জিতে নিল রাশিয়ান অলিম্পিক কমিটি।

বাইলসের চোট
২৪ বছরের সিমোন বাইলসকেই সর্বকালের সেরা জিমন্যাস্ট হিসেবে ধরা হয়ে থাকে। তাঁর পারফরম্যান্সের মান এতটাই উঁচুতে তিনি নিয়ে গিয়েছেন, সেখানে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জনের সময়ও নিজের চেনা ছন্দের ধারেকাছে ছিলেন না। তবে গত ২৫ জুলাই আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের মহিলাদের ভল্টের সাবডিভিশন ৩-এও শীর্ষস্থান দখলে রেখেছিলেন বাইলস।
|
ভল্টে বিপত্তি
আজ ফাইনালের সময় সেই ভল্টেই বিপত্তি। প্রথম ভল্টে বাইলসের স্কোর ছিল ১৩.৭৬৬, যা সর্বনিম্ন। তাঁর সতীর্থরা তো বটেই, শুরুতেই এগিয়ে যান রাশিয়ানরা। ভল্টের ল্যান্ডিংয়ের পরই দেখা যায় তিনি চোটও পেয়েছেন। সেখানে ছিলেন দলের ট্রেনার। এরপরই দেখা যায় টিমের চিকিৎসককে নিয়ে তিনি ফ্লোর থেকে বেরিয়ে যান। ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ফ্লোরে ফেরেন কয়েক মিনিট পর। বার গ্রিপ খুলে ফেলে সতীর্থ গ্রেস ম্যাকালাম, সুনিসা লি ও জর্ডন চিলসকে একে একে জড়িয়ে ধরে জ্যাকেট ও সোয়েটপ্যান্টস পরে তিনি বেরিয়ে যান। তবে দলগত বিভাগের রুপো বাইলসও পেয়েছেন।
|
সোনা হাতছাড়া
এর ফলে ফাইনালের বাকিটা মার্কিন জিমন্যাস্টদের চালিয়ে যেতে হয় বাইলসকে ছাড়াই। বিম, আনইভেন বারস, ফ্লোরে ছিলেন না বাইলস। রিও অলিম্পিকে টিম, অল অ্যারাউন্ড, ভল্ট ও ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছিলেন বাইলস, ব্যালান্স বিমে জেতেন রুপো। তবে বাইলস ছিটকে যেতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে তাই দলতগত বিভাগে সন্তুষ্ট থাকতে হল রুপো জিতেই। রাশিয়ান অলিম্পিক কমিটির জিমন্যাস্টরা দখল করেছেন সোনা। ১৯৯২ সালের এই প্রথম দলগত সোনার দখল নিলেন রাশিয়ান জিমন্যাস্টরা। ব্রোঞ্জ পেয়েছে গ্রেট ব্রিটেন। ২০১২ ও ২০১৬ সালে অলিম্পিকের জিমন্যাস্টিক্সে সোনা জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

অলিম্পিক শেষ?
এবারের অলিম্পিকে ছটি সোনা জিতে মহিলা অলিম্পিয়ানদের মধ্যে সর্বাধিক সোনা জয়ের রেকর্ড গড়ার হাতছানি ছিল বাইলসের সামনে। কিন্তু যে ভল্টের জন্য তাঁর বিশ্বজুড়ে খ্যাতি, তিনিই ছিটকে গেলেন। আগামী ইভেন্টগুলিতে তাঁর নামার সম্ভাবনাও কম। যদিও সরকারিভাবে জানানো হয়েছে, বাইলস চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। তার উপরই নির্ভর করবে তাঁর এবারের অলিম্পিক-ভাগ্য। যদিও অনেকেই মনে করছেন, নাওমি ওসাকার বিদায়ের দিনে বাইলসের অলিম্পিক অভিযানেও ইতি পড়ল।












Click it and Unblock the Notifications