Neeraj Chopra: নয়া জাতীয় রেকর্ড গড়লেন সোনার ছেলে, দেখে নিন নজির সৃষ্টিকারী তাঁর সেই থ্রো

Neeraj Chopra: নয়া জাতীয় রেকর্ড গড়লেন নীরাজ চোপড়া, দেখে নিন নজির সৃষ্টিকারী তাঁর সেই থ্রো

জাতীয় স্তরে নতুন রেকর্ড তৈরি করলেন ভারতীয় ক্রীড়াক্ষেত্রে 'সোনার ছেলে' নীরাজ চোপড়া। ফিনল্যান্ডে আয়োজিত পাভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটার জাভলিন ছুঁড়ে এই রেকর্ডটি তৈরি করেছেন নীরাজ।

Neeraj Chopra: নয়া জাতীয় রেকর্ড গড়লেন নীরাজ চোপড়া, দেখে নিন নজির সৃষ্টিকারী তাঁর সেই থ্রো

এর আগে ৮৮.০৭ মিটার থ্রো করে ন্যাশনাল রেকর্ড গড়েছিলেন চোপড়া। গত বছর মার্চে পাটিয়ালায় ওই দূরত্ব অর্জন করেছিলেন নীরাজ। যা পাভো নুরমি গেমসের আগে পর্যন্ত ছিল তাঁর সর্বোচ্চ। অ্যাথেলেটিক্স-এ অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণ পদক জয়ী ক্রীড়াবীদ নীরাজ এবং অলিম্পিকে দ্বিতীয় ভারতীয় তিনি যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছেন।

যদিও নতুন রেকর্ড তৈরি করে সোনা জিততে পাননি নীরাজ। এই ইভেন্টে রূপো পেয়েছেন তিনি। টোকিও অলিম্পিকে দুর্ধর্ষ পারফরম্যান্স এবং সোনা জেতার পর এই প্রথম বার কোনও ইভেন্টে অংশ নিলেন নীরাজ। ৮৯.৮৩ মিটার জাভলিন ছুঁড়ে সোনা জিতেছেন আয়োজক দেশ ফিনল্যান্ডের ওলিভার হিল্যান্ডার।

অলিম্পিতে সোনা জেতার দশ মাস পর প্রথম কোনও প্রতিযোগীতা মূলক ইভেন্টে অংশ নিলেও নীরাজের পারফরম্যান্সে খুশি তাঁর অনুরাগীরা। অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও তাঁর এই পারফরম্যান্স কোনও অংশে কম জৌলুসপূর্ণ নয়। অতিসামান্য ব্যবধানে ৯০ মিটিরা মিস করেন তিনি। টোকিও-এ ৮৭.৫৮ মিটার জাভলিন ছুঁড়ে সোনা জেতেন হরিয়ানার এই জাভলিন থ্রোয়ার। প্রথম প্রচেষ্টায় নীরাজ ছোঁড়েন ৮৬.৯২ মিটার, দ্বিতীয়া প্রচেষ্টায় তিনি স্পর্শ করেন ৮৯.৩০ মিটারের মার্ক। পরবর্তী তিনটি প্রচেষ্টার সময়ে ফাউল করেন নীরাজ। শেষ বার তিনি ছোঁড়েন ৮৫.৮৫।

নীরাজের সঙ্গে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়া ফিনল্যান্ডের ওলিভার নিজেদর দ্বিতীয় প্রচেষ্টায় ৮৯.৮৩ মিটার ছুঁড়ে সোনা নিশ্চিত করেন। এর আগে ওলিভারের ব্যক্তিগত সেরা থ্রো ছিল ৮৮.০২ মিটার। এই ইভেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে নাম প্রত্যাহার করে নেন জার্মানির জোহানেস ভিটার, যিনি আবার নীরাজের অত্যন্ত ভাল বন্ধু আবার একাধারে বড় প্রতিপক্ষও। প্রায় দশ হাজারের বেশি মানুষ এ দিন উপস্থিত ছিল নীরাজদের খেলা দেখার জন্য। শনিবার ফিনল্যান্ডে কৌরটানে গেমসে অংশ নেবেন নীরাজ। ৩০ জুন ডায়মন্ড লিগের স্টকহোম লেগেও দেখা যাবে তাঁকে। গত মাসে ফিনল্যান্ডে আসার আগে আমেরিকা এবং তুরস্কে অনুশীলন করেছেন নীরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+