সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই ধুম জ্বর নিয়ে মঞ্চ ছাড়লেন নীরজ, হাসপাতালে চিকিৎসাধীন মেডেলজয়ীর আরোগ্য কামনাতে দেশ

সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই ধুম জ্বর নিয়ে মঞ্চ ছাড়লেন নীরজ, হাসপাতালে চিকিৎসাধীন মেডেলজয়ীর আরোগ্য কামনাতে দেশ

ভারতের ইতিহাসে অ্যাথলেটিক্সে প্রথমবার সোনা জিতেছেন নীরজ চোপড়া। তাই তিনিই এখন আকর্ষণের কেন্দ্রে। ভারতে ফেরার পর থেকেই একের পর এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। আর আজ সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে মঞ্চ ছাড়লেন নীরজ চোপড়া। প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মঙ্গলবার পানিপথে নীরজ চোপড়াকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই হঠাত অসুস্থ হয়ে পড়েন তিনি। মঞ্চ থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই ধুম জ্বর নিয়ে মঞ্চ ছাড়লেন নীরজ, হাসপাতালে চিকিৎসাধীন মেডেলজয়ীর আরোগ্য কামনাতে দেশ

কয়েকদিন আগেই জ্বর থাকায় তাঁর আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল, সেই রিপোর্ট নেগেটিভ আসে। শেষ পর্যন্ত তিনি ওই অনুষ্ঠানে যান। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন নীরজ। তাঁর বন্ধু ও পরিবারের তরফ থেকে জানানো হয়েছে আজ মঙ্গলবার সকালে দিল্লি থেকে পানিপথ যেতে নীরজের ছয় ঘণ্টা সময় লেগে যায়। কার র‍্যালি করে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। তীব্র গরমে তখনই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এরপর অনুষ্ঠানের মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি।

টোকিয়ো থেকে ফেরার পর নানা অনুষ্ঠানে যেতে হচ্ছে নীরজকে। মনে করা হচ্ছে, সেই ধকল আর নিতে পারছেন না তিনি। এর জন্যই অসুস্থ হয়ে পড়ছেন বারবার। ডাক্তারদের পরামর্শ, অবিলম্বে নীরজের বিশ্রাম দরকার।

উল্লেখ্য, অলিম্পিক অভিযানের শেষ দিনে বজরং পুনিয়ার ব্রোঞ্জের পর নীরজ চোপড়ার সোনার হাত ধরে পদক জয়ের নিরিখে টোকিও গেমসে নতুন রেকর্ড তৈরি করে টিম ইন্ডিয়া। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ সহ চলতি অলিম্পিকে ভারতের সর্বমোট পদক সংখ্যা সাত। সেই সফল অ্যাথলিট টোকিও গেমসে দেশকে প্রতিনিধিত্ব করা সব সদস্যকে লালকেল্লায় ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীরজ। কিন্তু এই অনুষ্ঠানে তাঁর যোগদান ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

কারণ এই অনুষ্ঠানের আগেই জ্বর দেখা দেয় তাঁর শরীরে। রাতারাতি করোনা পরীক্ষা করা হয় নীরজ চোপড়ার। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর সকালে লালকেল্লাতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, রোদে বসে লালকেল্লাতে ভাষণও শোনেন নীরজ। এমনকি গতকাল সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চুরমার খেতেও দেখা যায় তাঁকে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত ও সম্মানিত বলে মনে করেন নীরজ চোপড়া। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। অন্যদিকে নীরজের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে অনেকেই নীরজের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করছেন। কেউ আবার হাসপাতালের সামনে ভিড় বাড়াচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+