সাই-তে করোনার থাবা, ভ্যাকসিন নিয়েও পজিটিভ অলিম্পিকগামী পাঁচ অ্যাথলিট
টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করে নিয়েছেন আগেই। যদিও করোনার থাবায় প্রস্তুতিতে ব্যাঘাত ঘটল পাঁচ নামি ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটের।

বেঙ্গালুরুতে সাইয়ের যে সেন্টার অব এক্সেলেন্সে অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছেন ক্রীড়াবিদরা সেখানেই থাবা করোনার! জানা গিয়েছে, রেস ওয়াকার কে টি ইরফান-সহ পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সকলকে তড়িঘড়ি আইসোলেশনে রাখা হয়েছে। গত শুক্রবার তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছিল। টোকিও অলিম্পিকগামী পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
কারা করোনা আক্রান্ত হয়েছেন সাইয়ের তরফে সরকারিভাবে জানানো হয়নি। তবে সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে পরিচয় গোপন রাখার শর্তে এক সাই-কর্তা জানিয়েছে, পাঁচজন পুরুষ ও একজন মহিলা অ্যাথলিট এবং চারজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। যে মহিলা অ্যাথলিটের করোনা পজিটিভ ধরা পড়েছে, তিনি সম্প্রতি বাড়ি থেকে ফিরেছিলেন। ৬ মে তাঁদের করোনা পরীক্ষা হয়, ৭ মে পজিটিভ রিপোর্ট আসে। তাঁরা গত ২৯ এপ্রিল করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। একজন পুরুষ ও একজন মহিলা অ্যাথলিট সে সময় ভ্যাকসিন নেননি। তাঁদের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে ১০ মে, আগামীকাল রিপোর্ট আসার কথা।
২০১৯ সালেই টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন ইরফান। তিনি করোনা আক্রান্ত হলেও বাকি যাঁরা করোনা পজিটিভ তাঁদের মধ্যে কোনও মহিলা রেস ওয়াকার নেই। গত মাসে বেঙ্গালুরুতেই প্রিয়াঙ্কা গোস্বামী, এশিয়ান গেমসে ১৫০০ মিটারের সোনাজয়ী জিনসন জনসন, লং ডিসট্যান্স রানার পারুল চৌধুরী, স্টিপলচেজার চিন্তা যাদব ও রেস ওয়াকার একনাথের করোনা পজিটিভ ধরা পড়েছিল। জনসনের সংস্পর্শে আসা ইরফানের রিপোর্ট অবশ্য সে সময় নেগেটিভই এসেছিল।












Click it and Unblock the Notifications