টোকিও অলিম্পিক্সের আগে লজ্জা ভারতীয় কুস্তিতে, ডোপিংয়ের জালে সুমিত মালিক
টোকিও অলিম্পিক্স থেকে ভারতের সর্বাধিক পদক যে বিভাগগুলি থেকে প্রত্যাশা করা হচ্ছে তার অন্যতম কুস্তি। তবে অলিম্পিক্সের আগে সেই ভারতীয় কুস্তির লজ্জা বাড়ালেন সুমিত মালিক। ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে টোকিও অলিম্পিক্সে আর যাওয়া হবে না তাঁর। সুমিত দ্বিতীয় ভারতীয় বক্সার যিনি কোনও অলিম্পিক্সের আগে ডোপিংয়ের জালে জড়ালেন। ২০১৬ সালে একই কারণে কুস্তিগীর নরসিং পঞ্চম যাদব রিও অলিম্পিক্সে অংশ নিতে পারেননি।

ডোপিংয়ের জালে
বুলগেরিয়ায় অনুষ্ঠিত টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের ইভেন্টে নেমেছিলেন ২০১৮ সালে কমনওয়েলথ গেমসের সোনাজয়ী সুমিত মালিক। ১২৫ কেজি বিভাগের কুস্তিতে অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্রও পেয়ে গিয়েছিলেন। কিন্তু সব হিসেব ওলট-পালট করে দিল ডোপ পরীক্ষার ফল। প্রথম নমুনায় উত্তীর্ণ হতে না পারায় ১০ জুন সুমিতকে ফের নমুনা দিতে হবে। বি স্যাম্পেলের রিপোর্টও সুমিতের বিপক্ষে গেলে তাঁকে বড় নির্বাসনের মুখে পড়তে হবে। যেমন নরসিং পঞ্চম যাদবকে চার বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল। সুমিতের ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার ইউনাইটেড ওয়ার্ল্ড বক্সিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের রেসলিং ফেডারেশনকে। এরপরই তাঁকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে।

মরিয়া সুমিত
জানা গিয়েছে, জাতীয় শিবির চলাকালীন হাঁটুতে চোট পান সুমিত। অলিম্পিক্সের ছাড়পত্র আদায়ে এরপরই তাঁকে নামতে হতো বিভিন্ন ইভেন্টে। এপ্রিল মাসে আলমাতিতে এশিয়ান কোয়ালিফায়ারে ব্যর্থ হন, সেখানেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে নেমেও পদক পাননি। মে মাসে সোফিয়ায় বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ারের ফাইনালে উঠে তিনি টোকিওর টিকিট হাতে পেয়েছিলেন। তবে ফাইনালে শেষ হাসি হাসতে পারেননি চোটের কারণেই। মনে করা হচ্ছে, তিনি না জেনেই এমন আয়ুর্বেদিক ওষুধ সেবন করেছিলেন চোট সারাতে, যার মধ্যে নিষিদ্ধ কোনও বস্তু ছিল। ওষুধ সেবনের ব্যাপারে কেন অ্যাথলিটরা সতর্ক থাকেন না সেটাই এখন বড় প্রশ্ন।

বড় নির্বাসনের মুখে
দ্বিতীয় নমুনার ফল সুমিতের বিপক্ষে গেলে তিনি নির্বাসনের মুখে পড়বেন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পেলেও সেই শুনানি যতদিন চলবে ততক্ষণে টোকিও অলিম্পিক্সে নামার কোনও সুযোগই থাকবে না।

ধাক্কা ভারতীয় কুস্তিতে
এবার টোকিও অলিম্পিক্সে ভারতের আটজন কুস্তিগীর অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন। চার পুরুষ ও চার মহিলা কুস্তিগীর। যদিও সুমিতের কারণে সেই সংখ্যা কমতে চলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications