গগন-অন্নুর পারফেক্ট ম্যাচ, বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই অলিম্পিয়ান শুটার

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ফের দুই অলিম্পিয়ান বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শুটার গগন নারাং ও অন্নু রাজ সিংয়ের বিয়ে এই মাসের শেষেই। বিয়ের অনুষ্ঠান হবে হায়দরাবাদে। এই সুখবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় দুজনেই প্রচুর শুভেচ্ছা-বার্তা পেতে শুরু করেছেন।

বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই অলিম্পিয়ান শুটার

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন রাইফেল শুটার গগন নারাং। অন্নু রাজ সিং পিস্তল শুটার, লন্ডন অলিম্পিক্সে পদক না পেলেও তিনি কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। জাতীয় দলের হয়ে দুই দশক ধরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন গগন ও অন্নু। অন্নু জানিয়ছেন, আমরা ২০০২ সাল থেকে টিমমেট। তখন থেকেই বন্ধুত্ব। একসঙ্গে দেশের হয়ে খেলেছি, দুজনেই কেরিয়ারের উত্থান-পতনে একে অপরের পাশে থেকেছি। এ সবের মধ্য দিয়েই আমাদের সম্পর্ক পরিণতিলাভের দিকে এগোলেও কখন বিয়ে করব তা খুব আগে ঠিক করিনি।

বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই অলিম্পিয়ান শুটার

গগন নারাং বলেন, আমার মা যেমন অন্নুকে খুব ভালোবাসেন তেমনই তাঁর বাবা-মাও আমাকে পছন্দ করেন। তাই আমাদের এই বিয়েকে অ্যারেঞ্জ ম্যারেজও বলা যেতে পারে। করোনা পরিস্থিতিতে অভিভাবকদের সঙ্গে বেশি সময় কাটানোর ফাঁকেই বিয়ের সময়টা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন গগন। তাঁর দাবি, যখন দেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় খেলি তখন খেলার বিষয়টাই প্রাধান্য পায়। ফলে গত বছর অবধিও আমরা কবে বিয়ে করব তা ঠিক করে উঠতে পারিনি। তবে করোনা পরিস্থিতিতে শুটিংয়ের বাইরে বেশ কিছু বিষয় নিয়ে ভাবার সময় পেলাম। তখন বিয়ের সময়ের বিষয়টাও চূড়ান্ত করতে পেরেছি।

বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই অলিম্পিয়ান শুটার

অন্নুর মতো গগনও বলেন, শুটিংয়ে অংশ নিতে গিয়েই একে অপরকে ভালোভাবে বুঝতে পেরেছি। একসঙ্গে ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়ও কাটিয়েছি। আমাদের সিদ্ধান্তে পৌঁছতে এই বিষয়টাও খুব সহায়ক হয়েছে।

আলিগড়ের কন্যা অন্নু বলেন, আমি সম্প্রতি অলিম্পিক কোর গ্রুপে ছিলাম। মাঝেমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতার ট্রায়ালে নামতে হচ্ছিল। যা আমি এড়াতে পারতাম না। গগনও চেয়েছে আমি শুটিংয়ে ফোকাসড থাকি। তাই আমার জন্যই বিয়েটা একটু দেরিতে হচ্ছে বলে জানিয়েছেন অন্নু। তিনি এবার অবশ্য অলিম্পিকগামী শুটিং দলে জায়গা করে নিতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+