Youth Olympics: যুব অলিম্পিক্সেও ক্রিকেট! আইওসির সঙ্গে আলোচনা শুরু করতে চলেছে আইসিসি
সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স। চার বছর বাদে ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে বসবে পরবর্তী অলিম্পিক্সে গেমসের আসর। দীর্ঘদিন বাদে ফিরছে ক্রিকেটও। ১৯০০ সালের অলিম্পিক গেমসে একমাত্রবার খেলা হয়েছিল ক্রিকেট।এবার ক্রিকেট খেলাটি হবে টি -২০ ফর্ম্যাটে। শুধু অলিম্পিক্স নয় এবার যুব অলিম্পিক্সেও ক্রিকেটকে অর্ন্তভুক্ত করতে উদ্যোগী হল আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে যে ২০৩০ সালে যুব অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য তারা আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) সঙ্গে আলোচনা শুরু করতে চলেছে। ২০৩৬ সালর অলিম্পিক্স গেমস ছাড়াও ২০৩০ সালে যুব অলিম্পিক্স গেমস আয়োজনের জন্য বিড করবে ভারত। মুম্বই শহরকে সামনে রেখেই এগোতে চাইছে আইওএ।

আইসিসির উন্নয়নমূলক বিভাগে কর্তা উইলিয়াম গ্লেনরাইট বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন। একইসঙ্গে আইওসির সঙ্গে আলোচনা প্রক্রিয়া শুরু করার বিষয়েও তিনি ইতিবাচক ভূমিকা নিতে চান।
২০৩০ সালের যুব অলিম্পিক্স গেমস ভারত বিড করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত মুম্বই শহরে মেগা এই ইভেন্ট আয়োজন করতে চাইছে। গত বছর মুম্বইতে বসেছিল আইওসির সভা। সেই সভাতেই ২০৩০ সালের যুব অলিম্পিক্স এবং ২০৩৬ সালের অলিম্পিক্স গেমসে ভারত যে বিড করবে সেই কথা জানান। বিবেক গোপালন আইসিসির আধিকারিককে জানিয়েছেন, ২০৩০ সালে যুব অলিম্পিক্স যদি মুম্বই শহরে অনুষ্ঠিত হয় তাহলে এর থেকে ভালো ভেন্যু হতে পারে না ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রস্তাব দিয়েছে, এই টুর্নামেন্টের জন্য পুরুষ এবং মহিলাদের মোট ৬টি করে দল পাঠানো হোক। কারণ আইওসি-র পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এই টুর্নামেন্টে সাড়ে ১০ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে না।
১৯০০ সালে একবারই ক্রিকেট খেলাকে অলিম্পিক টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করা হয়েছিল। সেইসময় গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশ ক্রিকেটে অংশগ্রহণ করেছিল। ২০২৩ সালে এশিয়াডে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। বিশ্ব জুড়েই ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে উপমহাদেশে এই খেলার জনপ্রিয়তা সর্বাধিক। ফলে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে অলিম্পিক্স বা যুব অলিম্পিক্সের প্রতি সাধারণ মানুষের উৎসাহ আরও বৃদ্ধি পাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications