নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে যোগ দিলেন এমিলিয়ানো আলফারো ও ফেবিও নেভস ফ্লোরেনটিনো

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে দুজন নতুন খেলোয়ার যোগ দিলেন। এদের মধ্যে এমিলিয়ানো আলফারো উরুগুয়ের এবং ফেবিও নেভস ফ্লোরেনটিনো ব্রাজিল থেকে এসেছেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই দুই খেলোয়ারের যোগদানের কথা ঘোষনা করা হয়েছে।

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে মালিক অভিনেতা জন আব্রাহাম সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, নতুন যারা দলের সদস্য হিসাবে এসেছেন আমি তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তিনি আরও বলেন, এমিলিয়ানো আলফারো ও ফেবিও নেভস ফ্লোরেনটিনো দুজনেই খুব ভালো খেলোয়ার। এবারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) তৃতীয় সিজনে এই দুজনের খেলা দেখার জন্য অপেক্ষায় থাকবো।

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে যোগ দিলেন এমিলিয়ানো আলফারো ও ফেবিও নেভস ফ্লোরেনটিনো

এমিলিয়ানো আলফারো উরুগুয়ের জাতীয় দলের অনুর্দ্ধ ১৭, অনুর্দ্ধ ২০ এবং জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন। এই অভিজ্ঞতা এবারের সিজনে খেলার সময়ে তিনি কাজে লাগাবেন বলে মনে করছেন কোচ। অন্যদিকে ব্রাজিলিয়ান খেলোয়ার ফেবিও নেভস ফ্লোরেনটিনো আক্রমণাত্মক খেলার জন্যই বিখ্যাত। ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়ারের।

উল্লেখ্য ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের নতুন সহকারি কোচের দায়িত্বে এসেছেন ফ্রান্সিসকো ব্রুতো দ্য কোস্তা। বুধবার দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়। এবারের ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এই দলের ভিতরে আরও বেশ কিছু পরিবর্তন করা হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+