Chess: করমর্দন বিতর্কে এবার ইউ টার্ন, বৈশালীর সঙ্গে বিতর্ক মিটিয়ে কী বললেন উজবেকিস্তানের প্রতিপক্ষ?
কয়েকদিনের মধ্যেই ইউ টার্ন উজবেকিস্তানের দাবাড়ু নোদিরবেক ইয়াকুববোয়েভ। কয়েকদিন আগেই টাটা স্টিল আয়োজিত দাবা প্রতিযোগিতায় ম্যাচের আগে ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবুর সঙ্গে হাত মেলাননি তিনি, যা নিয়ে বিতর্ক কম হয়নি। করমর্দন না করার জন্য ধর্মীয় কারণকেই তুলে ধরেছিলেন নোদিরবেক ইয়াকুববোয়েভ। কিন্তু কয়েকদিনের মধ্যেই নিজের বক্তব্য থেকে করে এলেন উজবেকিস্তানের দাবাড়ু ।
এর আগে ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ শুরুর আগেই ভারতীয় মহিলা দাবাড়ু বৈশালী রমেশবাবুর সঙ্গে করমর্দন করতে আপত্তি করেন উজবেকিস্তানের নোদিরবেক ইয়াকুববোয়েভ। যা নিয়ে বিতর্ক শুরু হয়। যদিও ম্যাচ শেষে সমাজ মাধ্যমে নিজের কাজের লম্বা সাফাই দিয়েছিলেন উজবেকিস্তানের দাবাড়ু ।

তাঁর বক্তব্যের মূল নির্যাস ছিল, আমি মহিলাদের সম্মান করি। কিন্তু এই বিষয়টি নিয়ে আমি সবাইকে জানাতে চাই যে ধর্মীয় কারণেই আমি অন্য মহিলাকে স্পর্শ করিনা। বৈশালী এবং তাঁর ভাই প্রজ্ঞানন্দকে আমি সম্মান করি। যদি আমি কাউকে অসম্মান করে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
কিন্তু এরপর সম্প্রতি আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে নোদিরবেক ইয়াকুববোয়েভ ফুলের তোড়া উপহার দিচ্ছেগ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবুর গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবুর হাতে। এবার আর কোনও ধর্মীয় যুক্তি নয়, নোদিরবেক ইয়াকুববোয়েভ সেই ঘটনার জন্য অন্য একটি কারণকে দায়ী করলেন।
নোদিরবেক ইয়াকুববোয়েভ বৈশালীকে বলেছেন, আমি সেদিন বড্ড তাড়াহুড়োয় ছিলাম, তার কারণেই প্রতিপক্ষ বৈশালী রমেশবাবুরর সঙ্গে হাত মেলাতে পারেনি । বুঝতে পেরেছি পরিস্থিতিটা দুজনের জন্যই অস্বস্তিকর ছিল। আমি মহিলাদের এবং ভারতীয়দের সম্মান করি। তোমাকে এবং তোমার ভাইকেও সম্মান করি।
এর আগে ভিডিওতে দেখা গিয়েছে আগে থেকেই নিজের আসনে বসেছিলেন ভারতীয় মহিলা প্রতিযোগী বৈশালী। এরপর সেখানে এসে উপস্থিত হন উজবেকিস্তানের প্রতিযোগী। খেলার স্পিরিট অনুসারী বৈশালী আগত প্রতিযোগীর জন্য নিজের হাত এগিয়ে দেন কিন্তু উজবেকিস্তানের দাবাড়ু। নিজের হাত মেলাতে অস্বীকার করেন উজবেকিস্তানের পুরুষ দাবাড়ু। তিনি যে ইশারা করে বলেন না ঠিক আছে। ফলে কিঠুটা অস্বস্তিতে দেখা যায় বৈশালীকে।
Uzbek GM Nodirbek Yakubboev met GM R. Vaishali and apologized to her. He did so by brining flowers and chocolate.
— ChessBase India (@ChessbaseIndia) January 30, 2025
Full video: https://t.co/TEm7o4Bn3W pic.twitter.com/vnJV8NBdIj
যদিও ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি বৈশালী। নোদিরবেক ইয়াকুববোয়েভ ক্ষমা চেয়ে নেওয়ার বিতর্ক জিইয়ে রাথতে রাজী নন বৈশালীও। গোটা বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছেন নোদিরবেক ইয়াকুববোয়েভ এবং বৈশালী। তবে খেলাধুলার মঞ্চে এমন ঘটনা একেবারেই বাঞ্ছনীয় নয়, যা খেলার স্পিরিটের পরিপন্থী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications