বিশ্বকাপে খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন না স্ত্রী বা বান্ধবীরা : রিপোর্ট
মুম্বই, ১৮ জানুয়ারি : আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ ভারতীয় দলের কোনও সদস্যের স্ত্রী বা প্রেমিকা তাদের সঙ্গে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বিশ্বকাপচলাকালীন থাকতে পারবে না। শোনা যাচ্ছে ঠিক এই ঘোষণাই করতে চলেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তথা বিসিসিআই।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে অধিনায়ক ধোনির পাশাপাশি শিখর ধাওয়ান, মুরলী বিজয়, চেতেশ্বর পুজারা, আর আশ্বিন,উমেশ যাদব তাদের স্ত্রীদের সঙ্গেই ছিলেন, বড়দিন ও নিউ ইয়ারের সময়েও। ঘটনাচক্রে এই টেস্ট জিরিজ হেরেছিল ভারত।

বিরাট কোহলি যিনি দুটি টেস্ট ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন। তিনিও অভিনেত্রী বান্ধবী অনুষ্কার সঙ্গে ছিলেন। অনুষ্কার প্রতি কোহলির প্রেম প্রদর্শন এই সিরিজে সবচেয়ে বড় অক্রিকেটীয় আলোচনা হয়ে দাঁড়িয়েছিল।
সাধারণ ক্ষেত্রে বিসিসিআই খেলোয়ারদের সঙ্গে তাদের সঙ্গীনীদের যাওয়ার অনুমতি দেয়। কিন্তু এবার পালা বিশ্বকাপের। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের ধারা অব্য়াহত রাখার প্রশ্ন। আর তাই এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই কর্তৃপক্ষ।
তবে অনেকে মনে করছেন হয়তো পরে বিসিসিআই শুধু মাত্র স্ত্রীদের অনুমতি দিতে পারেন। সেক্ষেত্রে অনুষ্কা কিন্তু থাকতে পারবেন না বিশ্বকাপে কোহলির পাশে।












Click it and Unblock the Notifications