টোকিও অলিম্পিক্সে ভাঙছে কন্ডোম-রীতি, অ্যাথলিটদের বিধিনিষেধেও রুষ্ট ভারত

টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণকারীরা কী করতে পারবেন আর কী করতে পারবেন না তা জানিয়ে দেওয়া হল অলিম্পিক্স আয়োজক কমিটির তরফে। তবে অ্যাথলিটদের জন্য যে কঠোর বিধিনিষেধ জাপান সরকার জারি করেছে তাতেও অসন্তোষ প্রকাশ করেছে ভারত। সরকারিভাবে তা আয়োজকদের জানানোও হয়েছে।

ভারতের অসন্তোষ

ভারতের অসন্তোষ

ভারত, পাকিস্তান, ব্রিটেন-সহ ১১টি দেশে করোনা সংক্রমণের যা পরিস্থিতি সেই নিরিখে টোকিও অলিম্পিক্সে এই দেশগুলি থেকে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ কিছু বিধিনিষেধ জারির কথা জানিয়েছেন আয়োজকরা। তার মধ্যে রয়েছে জাপানে পৌঁছানোর সাত দিন আগে থেকে রোজ করোনা পরীক্ষা, জাপান পৌঁছে অন্য দলের কারও সঙ্গে সাক্ষাত করতে না পারার মতো বিষয়গুলি রয়েছে। এতে অ্যাথলিটদের অনুশীলন ব্যাহত হবে বলে অসন্তোষ প্রকাশ করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আইওএ সভাপতি নরিন্দর বাত্রা ও সচিব রাজীব মেহতা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ইভেন্টের পাঁচ দিন আগে গেমস ভিলেজে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছে। তার মধ্যে তিন দিন নষ্ট হবে প্রস্তুতির চরম সময়ে। যাঁরা গত পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রমের ফলে আজ এই জায়গায় পৌঁছেছে নতুন বিধিনিষেধ ভারতীয় অ্যাথলিটদের কাছে বড় ধাক্কা। পাঁচ দিন আগে জাপানে পৌঁছানোর ব্যাপারটা একেবারেই সঠিক নয়।

আপত্তি জানানো হয়েছে সরকারিভাবে

আপত্তি জানানো হয়েছে সরকারিভাবে

আইওএ-র যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, তিন দিন অন্য কারও সংস্পর্শে না আসার কথা বলা হয়েছে। তাহলে কোথায় কখন অ্যাথলিটরা ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার সারবেন? কারণ গেমস ভিলেজের ফুড বলেই খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকে। সেখানে অন্য দেশের অ্যাথলিট, আধিকারিকরাও থাকেন। টোকিও অলিম্পিক্সের আয়োজকরা যে ভারতের অসন্তোষের কথা সরকারিভাবে জেনেছেন সেটাও সংবাদসংস্থা সূত্রে দাবি। ভারত থেকেই বেশিরভাগ অ্যাথলিট জাপানে যাবেন। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, কুস্তিগীর বিনেশ ফোগট-সহ যাঁরা বিদেশে অনুশীলন করছেন তাঁরা সেখান থেকে রওনা দেবেন। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার অ্যাথলিট, সাপোর্ট স্টাফদের ভ্যাকসিন নিয়ে জাপানে যেতে বলা হয়েছে। সেইমতো প্রস্তুতিও শুরু করেছে ভারত।

কন্ডোম ব্যবহার নয়

কন্ডোম ব্যবহার নয়

টোকিওর অলিম্পিক্স আয়োজক কমিটি জানিয়ে দিয়েছে, গেমস ভিলেজে কন্ডোম দেওয়া হবে না। অলিম্পিক্সের ক্ষেত্রে যা নজিরবিহীন। এইডস সংক্রান্ত সচেতনতার প্রচার জোরালো করতে ১৯৮৮ সালের অলিম্পিক্স থেকে অ্যাথলিটদের কন্ডোম দেওয়াটাই এতদিনের রীতি। যদিও তা এবার ভাঙতে চলেছে। তবে অ্যাথলিটদের অ্যালকোহল নিয়ে গেমস ভিলেজে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সীমিত দর্শক

সীমিত দর্শক

জাপানে অলিম্পিক্সের আয়োজকরা জানিয়ে দিয়েছেন, পাবলিক ইভেন্টগুলি নিয়ে সরকারের বিধিনিষেধকে মান্যতা দিয়েই অলিম্পিক্সের কেন্দ্রগুলিতে দর্শকাসনের ৫০ শতাংশে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। তবে কোনওভাবেই সেই সংখ্যা ১০ হাজার পেরোবে না। যদিও টোকিওতে করোনা সংক্রমণের পরিস্থিতির উপর নজর রেখে পরে এই সিদ্ধান্ত বদলানোও হতে পারে। কারণ. জাপান সরকারের পরামর্শদাতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা দর্শকশূন্য স্টেডিয়ামেই অলিম্পিক্স আয়োজন সবচেয়ে নিরাপদ বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+