ওমিক্রন ছড়ালেও বেজিংয়ে শীতকালীন অলিম্পিক আয়োজন নিয়ে অনড় আয়োজকরা
তিন সপ্তাহ পরেই বেজিংয়ে শুরু শীতকালীন অলিম্পিক। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। তবে তার আগে উদ্বেগ বাড়িয়ে চিনে বাড়ছে করোনা সংক্রমণ। ছড়াচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টও। তবে তার জন্য শীতকালীন অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে কোনও রদবদলের প্রশ্ন নেই বলেই দাবি আয়োজকদের।

আজ নিয়ে চিনের তৃতীয় কোনও শহরে জারি হলো লকডাউন। জিয়ান ও তিয়ানজিনে ওমিক্রন-সহ করোনা সংক্রমণের হদিশ মেলার পর এই দুটি শহরে লকডাউন শুরু হয়েছিল। আজ তা জারি করা হয়েছে হেনান প্রভিন্সে ৫৫ লক্ষ মানুষের বসবাস যে শহরে সেই আনিয়াংয়ে। গত শনিবার প্রথম করোনা সংক্রমণের হদিশ মেলার পর বর্তমানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮৪-তে। যার মধ্যে অন্তত দুইজন ওমিক্রনে আক্রান্ত। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেই তাই লকডাউন জারির সিদ্ধান্ত। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর অবধি ৫৮ জন এই শহরে করোনার কবলে পড়েছেন। রাস্তাঘাটে গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। জিয়ানে লকডাউন চতুর্থ সপ্তাহে পৌঁছাতে চলেছে। চিনের ন্যাশনাল হেল্থ কমিশনের দাবি, এই মুহূর্তে ৩,৪৫৮ জন করোনা আক্রান্তের চিকিৎসা চললেও মাত্র ২১ জনের অবস্থাই গুরুতর।
🎶"Embrace"🎶 is a Winter Olympic Games-themed❄ music relay, jointly produced by four musicians from Iceland, Italy and China.✨ Let's enjoy this unique artistic collaboration and inspiring cultural fusion. ✨#Beijing2022 #TogetherForASharedFuture🎉 #Olympics pic.twitter.com/LTieDdstgL
— Beijing 2022 (@Beijing2022) January 11, 2022
৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি অবধি চলার কথা শীতকালীন অলিম্পিকের। চিনের বিভিন্ন শহরে করোনা সংক্রমণ ছড়ালে কী পদক্ষেপ করা হবে সেই প্রশ্নের উত্তরে আয়োজকদের তরফে বলা হয়েছে, যে সব জায়গায় শীতকালীন অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট হবে সেই সব জায়গায় ব্যাপক হারে সংক্রমণ না ছড়ালে নির্ধারিত সূচিতে রদবদলের প্রশ্নই নেই। তবে পরিস্থিতি অনুযায়ী অ্যাথলিটদের সুরক্ষিত রাখতে যথাযথ পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে।
3️⃣0️⃣ days to go to #Beijing2022! Let's join #GenZ to enjoy the latest trends in #Beijing, ✨🎉the world's first #DualOlympicCity, while embracing both modern technology and traditional culture. #Olympic athletes will soon compete and achieve their dreams here!💪💪 pic.twitter.com/JWj431i1Xp
— Beijing 2022 (@Beijing2022) January 5, 2022
শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি খতিয়ে দেখেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল-সহ যে সব জায়গায় শীতকালীন অলিম্পিকের ইভেন্ট হবে তা ঘুরে দেখেছেন তিনি। ২০০৮ সালে বেজিং অলিম্পিকের মতোই এবার শীতকালীন অলিম্পিক সফলভাবে আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ চিন। জোর দেওয়া হচ্ছে ট্রেসিং, টেস্টিং ও প্রয়োজনে লকডাউনের উপর। তবে মার্কিন যুক্তরাষ্ট্র চিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে শীতকালীন অলিম্পিক বয়কটের পথে হেঁটেছে। তাতে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও গ্রেট ব্রিটেন। জাপান থেকেও কোনও সরকারি প্রতিনিধি যাবেন না। তবে কূটনৈতিক বয়কট কথাটা উল্লেখ করেনি জাপান। শীতকালীন অলিম্পিকে ভারত থেকে অংশ নেবেন একজন অ্যাথলিট। সালোম ও জায়ান্ট সালোমে অংশ নেবেন ভারতের আরিফ মহম্মদ খান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications