Paris Olympics 2024: ভিনেশ ইস্যুতে তীব্র প্রতিবাদ ভারতের, কড়া নিয়মেই আটকে গেলেন ভারতীয় কুস্তিগীর
প্যারিস অলিম্পিক্সে একাধিক ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছেন ভারতীয় অ্যাথলিটরা। ফলে একাধিক পদক একটুর জন্য হাতছাড়া হয়েছে। এবার পদক নিশ্চিত হয়েও তা বাতিল হয়ে গেল। ভারতের অলিম্পিক্সের ইতিহাসে এমন নজির প্রায় নেই বললেই চলে।
নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয়েছে ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গেল বাতিলের খাতায়। সূত্র মারফৎ যে টুকু জানা যাচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই, ভিনেশ অযোগ্য বলেই বিবেচিত হবেন, যদিও ভারতীয় অলিম্পিক সংস্থা এর তীব্র প্রতিবাদ জানাবে, কিন্তু বেশি কিছু করতে পারবে না। মনে করা হচ্ছে প্যারিসে ভিনেশ ফোগাট ইস্যু ক্লোজ চ্যাপ্টার।

সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনু।সারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইওএ সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন। ভিনেশ ইস্যুতে যাবতীয় তথ্য চেয়েছেন। মোদী তাঁকে ভিনেশ ইস্যুতে সব রমক সাহায্য করার প্রতিশ্রুতি দেন। পিটি ঊষাকে ভিনেশের বিষয়ে একটি দৃঢ় প্রতিবাদ জানাতে অনুরোধ করেন। যাতে ভিনেশের কোনওভাবে সাহায্য হয়।'
ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং নিয়ম অনুযায়ী, যদি একজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করতে পারবেন না ওজনে ব্যর্থ হলে, তাহলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে। ভিনেশ ফোগাট হলেন প্রথম অ্যাথলিট যিনি নির্ধারিত ওজন না থাকায় ফাইনাল থেকে অযোগ্য হয়েছেন।
এর ফলে একদিকে যেমন ফাইনাল ম্যাচে নামতে পারবেন না তেমনই রুপোও পাবেন না ভিনেশ। তাঁকে প্রতিযোগিতা থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী মহিলাদের ৫০ কেজি বিভাগে কেউ রুপো পাবেন না। প্রতিযোগিতার নিয়ম অনুসারে, এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল ভিনেশের। ফাইনালে তাঁর নামা হচ্ছে না, এমনকী রুপোর পদকও পাবেন না। কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে।
Paris Olympics 2024: 'ভিনেশ আরও শক্তিশালীভাবে ফিরবেন’, নীরবতা ভঙ্গ করে বার্তা মোদীর, সংসদে সরব বিরোধীরা
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বুধবার সকালে একটি বিবৃতি জানায়,, ''অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে ভিনেশ ফোগাটকে বাতিল করা হয়েছে। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ভিনেশের। ফলে তাঁকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হচ্ছে না।'












Click it and Unblock the Notifications