Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nitu Ghanghas: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা নীতুর, স্পর্শ করলেন মেরি কম, নিখাতদের কীর্তি

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু ঘাঙ্ঘাস। তিনি আজ দিল্লিতে ফাইনালে হারিয়ে দিলেন মঙ্গোলিয়ার লুৎসাইখান আলতানসেতসেগে। নীতুর জয় এসেছে ৫-০ ব্যবধানে। দাপুটে জয়ের সৌজন্যে মহিলাদের ৪৮ কেজি বিভাগে তিনি সোনার দখল নিলেন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর থেকে ভারতের ঘরে এলো একাদশ সোনা।

নীতুর সোনা

নীতুর সোনা

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে সবচেয়ে বেশি সোনা জিতেছেন এমসি মেরি কম। তিনি ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ ও ২০১৮ সালে সোনা জিতেছিলেন। ২০০৬ সালে সরিতা দেবী, জেনি আরএল ও লেখা কেসি সোনা জিতে ফিরেছিলেন। ২০২২ সালে বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়ন হন নিখাত জারিন। এবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের প্রথম সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন নীতু।

সোনার মেয়ের দাপট

সোনার মেয়ের দাপট

নীতু এর আগে বিশ্ব যুব বক্সিংয়ে দুবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর প্রতিপক্ষ যিনি ছিলেন, মঙ্গোলিয়ার সেই বক্সার আবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুবারের ব্রোঞ্জজয়ী। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন নীতু। এতটাই তাঁর দাপট ছিল যে পাঁচজন বিচারকই প্রথম রাউন্ডে নীতুকে বিজয়ী ঘোষণা করেন।

আগ্রাসী মেজাজ

আগ্রাসী মেজাজ

দ্বিতীয় রাউন্ডে মঙ্গোলিয়ার প্রতিপক্ষের প্রত্যাঘাতে নীতু কিছু ক্ষেত্রে ভারসাম্য হারান। যদিও শক্তিশালী জ্যাবে পাল্টা প্রত্যাঘাতও করেন ভারতীয় বক্সার। এই রাউন্ডটিও তিনি জেতেন ৩-২ ব্য়বধানে। আক্রমণাত্মক মানসিকতা থেকে তৃতীয় রাউন্ডেও পিছু হঠেননি নীতু। একবার হলুদ কার্ডও দেখেন। কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ ধরে রাখেন।

কমনওয়েলথ গেমসের পর বিশ্ব বক্সিংয়ে সোনা

কমনওয়েলথ গেমসের পর বিশ্ব বক্সিংয়ে সোনা

লড়াইয়ে থাকতে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে নীতুর প্রতিপক্ষও হলুদ কার্ড দেখেন। শেষ অবধি এই রাউন্ডেও বাজিমাত করে সোনা জয় নিশ্চিত করে ফেলেন নীতু। যা চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা। কমনওয়েলথ গেমসেও সোনা জিতে ফিরেছিলেন নীতু। নীতুর বাবা জয় ভগবান বলেছেন, আমরা সকলেই খুব খুশি। যে কঠিন লড়াই নীতুকে চালাতে হয়েছে আজ তার ফল মিলল। আমি চাই নীতু অলিম্পিকেও দেশের হয়ে পদক জিতুক।

খেতাবের পথে

খেতাবের পথে

এবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নীতুর দাপটে একবার খেলা বন্ধ রাখতেও বাধ্য হয়েছিলেন রেফারিরা। সেমিফাইনালে নীতুকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার বিরুদ্ধে। যদিও সেমিফাইনালে নীতু জয় ছিনিয়ে নেন স্প্লিট ডিসিশন ৫-২ ব্যবধানে। গত বছর এই বালকিবেকোভার কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছিলেন নীতু। এবার মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালে ওঠেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+