বিশ্ব বক্সিংয়ে সোনা জিতেও হাতে আসেনি প্রাইজমানি! থমকে নিখাত-নীতুদের পরিকল্পনা
আন্তর্জাতিক বক্সিংয়ে দাপট দেখাচ্ছেন ভারতীয় বক্সাররা। পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী। যদিও সাফল্য পাওয়ার পরও চরম অপেশাদারিত্ব ও কর্তব্যে গাফিলতির শিকার এই তারকা বক্সাররা। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতা বক্সাররা এখনও প্রাইজমানিই পাননি!
নিখাত জারিন থেকে নীতু ঘাঙ্ঘাসের মতো সোনার মেয়েরা মাইখেলকে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন। প্রাইজমানির অর্থ কীভাবে খরচ করবেন তাও ঠিক করে রেখেছেন বক্সাররা। যদিও আপাতত থমকে তাঁদের সেই পরিকল্পনা।

আইবিএ পরিচালিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের মহিলাদের ইভেন্টটি হয়েছিল ভারতে। পুরুষ বক্সাররা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেন উজবেকিস্তানে। গত মার্চে দিল্লিতে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত চারটি সোনা জেতে। যা গত ১৭ বছরে সেরা পারফরম্যান্সে। তাসখন্দে পুরুষ বক্সাররা দেশকে তিনটি ব্রোঞ্জ এনে দেন।
নীতু ঘাঙ্ঘাস (Nitu Ghanghas) ৪৮ কেজি বিভাগে, নিখাত জারিন ৫০ কেজি বিভাগে, লাভলিনা বরগোঁহাই ৭৫ কেজি বিভাগে ও সুইটি বুরা (Saweety Boora) ৮১ কেজি বিভাগে সোনা জেতেন। প্রাইজমানি হিসেবে তাঁদের ১ লক্ষ মার্কিন ডলার বা ৮২.৭ লক্ষ টাকা পাওয়ার কথা। কিন্তু তা এখনও পাননি সোনাজয়ী বক্সাররা।
৪৮ কেজির বদলে এবার থেকে অলিম্পিক ক্যাটাগরি ৫৪ কেজি বিভাগে নামবেন নীতু। নীতু বলেন, নিখাত ৫০ কেজি বিভাগে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতায় তিনি ওই বিভাগেই রিংয়ে নামবেন। সে কারণেই আমি ৫৪ কেজি বেছে নিলাম। এ জন্য নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন নীতু। এই সাক্ষাৎকারেই নীতু জানান, প্রাইজমানি না পাওয়ার কথা।

নীতুরা এখন যে বাড়িতে থাকেন সেটি খুবই ছোট। সে কারণে একটি বড় বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রাইজমানি না মেলাতেই সমস্যা দেখা দিয়েছে। নীতুর বাবা জয় ভগবান বলেন, আমাদের পাঁচ-ছয় বছরের সংগ্রামের সুফল নীতুর সোনা জয়। অনেক স্বার্থত্যাগ করতে হয়েছে। নীতুর সাফল্য তাই আমাদের পরিবারের কাছে গর্বের ব্যাপার।
জয় ভগবানের কথায়, নীতুর জেতা প্রাইজমানিতে নিশ্চিতভাবেই আমরা আর্থিকভাবে উপকৃত হব। তবে এর একাংশ বক্সিং পরিকাঠামো তৈরিতে ব্যবহার করব, যাতে নীতুর মতো অনেক মেয়েরা বক্সিংয়ে আগ্রহী হয়ে এই খেলাকে নিজেদের কেরিয়ারের জন্য বেছে নিতে পারে। বক্সিং আমাদের অনেক কিছু দিয়েছে, এবার কিছুটা ফেরানোর দায়িত্ব আমাদের।

নিখাত জারিন মাইখেলকে জানান, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি হাতে পেলে বাবা-মাকে মক্কা ও মদিনাতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে নীতুর মতো তিনিও একটি বাড়ি কিনতে চান। বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার আধিকারিকরা প্রাইজমানি না আসার মধ্যে কোনও অনিয়ম দেখছেন না।
বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার দাবি, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার ২ মাসের মধ্যে প্রাইজমানি আসে। এখনও আইবিএ পাঠায়নি। তবে খুব শীঘ্রই তা চলে আসার কথা। উল্লেখ্য, গত ২৬ মার্চ দিল্লিতে শেষ হয়েছিল মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications