মামদো, জম্বি, ভ্যাম্পায়র , ব্রেহ্মদত্যি সেজে হ্যালোইন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেইমার, লুই গার্সিয়া

বিদেশে দারুণ জনপ্রিয় হ্যালোউইনে উৎসব। অনেকটা যেন বাঙালিদের ভুত চতুর্দশীর মত। তবে বাঙালি ভুত চতুর্দশীতে গ্ল্যামার নেই। কিন্তু বিদেশি হ্যালোউইনে এখন ইন ভারতীয়দের মধ্যেও। 

হ্যালোউইনে মাতোয়ারা বিদেশ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মাতছেন এই ভুত সাজার উৎসবে। খেলার দুনিয়াতেও এর চল দারুণ।

তবে সবাইকে টেক্কা দিলেন ব্রাজিলিয়ান নেইমার।

নেইমারের হ্যালোউইন

চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পাওয়ার পরই হ্যালোউইন উৎসবের জন্য সেজে উঠলেন পিএসজি তারকা। মাথা সবুজ রঙের চুলে মোড়া। সাদা মুখে চোখের কোণ থেকে বেরোচ্ছে রক্ত। গায়ে সবুজ রঙের জামার সঙ্গে মেরুন ব্লেজার। গলায় সোনালি রঙের মোটা চেন।

সঙ্গী পরিবার, বন্ধুরা

হলিউড ছবি ‘সুইসাইড স্কোয়াড'-এর জোকারের মতোই হ্যালোউইন পার্টির জন্য স্পেশাল লুক নিয়েছিলেন নেইমার। সঙ্গে হাজির ছিল পরিবার , বন্ধুবান্ধব।

মেওয়েদারও মজে হ্যালোউইনে

এদিকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মেওয়াদারও সেজেছিলেন হ্যালোউইন স্পেশাল লুকে। তবে তিনি ভৌতিক লুকে নয়, সেজেছিলেন যোদ্ধাদের রূপে, তাও আবার সেই রোমান-গ্রিস সভ্যতার আমলের যোদ্ধাদের ঢঙে সেজেছিলেন তিনি। অনেকটা যেন ট্রয় ছবির অ্যাকিলিস কিম্বা গ্ল্যাডিয়েটর ছবির ম্যাক্সিমাস।

আবার লুক চেঞ্জ মেওয়েদারের

আবার সেজেছিলেন অন্য সাজেও সেটা অবশ্য কিঞ্চিৎ ভুতুড়ে।

এটিকে প্রাক্তন লুই গার্সিয়া

এটিকের জার্সি গায়ে খেলে যাওয়া লুই গার্সিয়াকে দেখলে তো চমকে উঠতে হয়। এতো পুরো ভুত। একটা সাদা খোলসের মধ্যে আপাদমস্তক মুড়ে তিনি সোফায় বসে বই পড়ছেন।

ধনীতম খেলোয়াড়ের লুক

পৃথিবীর ধনীতম খেলোয়াড়দের তালিকায় একদম ওপরের দিকে থাকে তাঁর নাম। তিনি মার্কিন বাস্কেট বল খেলোয়াড় লেব্রন জেমস। তাঁর ছবিতে যদি নাম লেখা না থাকত তাহলে তিনি যে কোন ভুত মামদো নাকি ব্রেহ্মদত্যি বোঝে কার সাধ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+