Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Year 2024: অলিম্পিক থেকে টি২০ বিশ্বকাপ, এক নজরে দেখে নিন ২০২৪ সালে খেলার সেরা ইভেন্টগুলির সময়সূচি

বিদায়ের পথে ২০২৩, দুয়ারে ২০২৪। পুরানোকে বিদায় জানিয়ে নতুনের আহ্বান। ফেলে আসা বছরের স্মৃতি পিছনে ফেলে নতুন আশা-নতুন স্বপ্ন নিয়ে শুরু হতে চলেছে এক নতুন বছর। অন্যান্য ক্ষেত্রের মতোই আগামী বছর খেলার মাঠেও রয়েছে একগুচ্ছ ইভেন্ট। ফুটবল থেকে ক্রিকেট একাধিক মেগা ইভেন্ট রয়েছে ২০২৪ সালে। এই প্রতিবেদনে তুলে ধরা হল আগামী বছরের স্পোর্টস ক্যালেন্ডার।

বছরের শুরুতেই ফুটবলের মেগা ইভেন্ট। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু কাতারে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ইভেন্ট। ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২৩ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত খেলবে সিরিয়ার বিরুদ্ধে।

New Year 2024

ফুটবলে বিশ্বকাপের পর সবথেকে আর্কষণীয় ইভেন্ট ধরা হয় ইউরো কাপকে। ২০২৪ সালের ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে ইউরো কাপ। ১৪ জুলাই বার্লিনে ফাইনাল। ২০২০ সালের ইউরো কাপ করোনার জন্য ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছিল। ফলে তিন বছর পর আবার বসছে ইউরোর আসর।

গত বার বিশ্বের ১২টি শহরে হয়েছিল ইউরো কাপ। কিন্তু এ বার আবার আগের ফরম্যাটে ফিরেছে উয়েফা। অর্থাৎ, একটি দেশেই হবে প্রতিযোগিতা। এ বার আয়োজক দেশ জার্মানি। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের পরে আবার একটি বড় প্রতিযোগিতার আয়োজক দেশ তারা। জার্মানির ১০টি শহরে হবে প্রতিযোগিতা। ইতিমধ্যেই গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে। উদ্বোধনী ম্যাচে জার্মানির মুখোমুখি স্কটল্যান্ড।

ইউরো কাপের মতোই আগামী বছর থাকছে কোপা আমেরিকাও। ২০ জুন শুরু হবে টুর্নামেন্ট। ১৭ জুলাই ফাইনাল আয়োজিত হবে।লাতিন আমেরিকার ১০টি দেশ। সঙ্গে থাকবে মধ্য ও উত্তর আমেরিকার ৬টি দেশ। সব মিলিয়ে ১৬ দেশের টুর্নামেন্ট। পরের বছর কোপা আমেরিকা আয়োজিত হবে মার্কিন মুলুকে।এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল মার্কিন মুলুকে। সেবারও ১৬ দল অংশ নিয়েছিল।

২০২৪ সালে বছরের সেরা স্পোর্টিং ইভেন্ট অবশ্যই অলিম্পিক। এবার ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে বসছে অলিম্পিকের আসর। প্যারিস অলিম্পিক গেমস শুরু হবে ২০২৪ সালের ২৬ জুলাই। চলবে ১১ অগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে প্যারা অলিম্পিক গেমস। এই প্রতিযোগিতা হবে ২৮ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২০ সালের টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হয় ২০২১ সালে। এবার ভারতীয় অ্যাথলিটদের থেকে প্রত্যাশার পারদও বেশি।

এবার আসা যাক ক্রিকেটের দিকে। একদিনের বিশ্বকাপ চলতি বছর অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালে হবে টি২০ বিশ্বকাপ। আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। আগামী বছর ৪-৩০ জুন হবে এই টুর্নামেন্ট।

আসন্ন টি২০ বিশ্বকাপে ৫ দলের চারটি গ্রুপ থাকতে চলেছে। প্রতি গ্রুপের পাঁচ দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেরা দুই দল জায়গা করে নেবে একটি সুপার এইট পর্বে। সেখান থেকে বেছে নেওয়া হবে সেমিফাইনালিস্ট। ভারত-পাক দল এক গ্রুপেই থাকবে। অন্যদিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এক গ্রুপে থাকবে।

পুরুষদের পাশাপাশি মহি‌লাদেরও টি২০ বিশ্বকাপ হবে আগামী বছর। সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাং‌ংলাদেশে এই টুর্নামেন্ট হওয়ার কথা আছে। ভারতীয় মহিলা দলের সামনে সুযোগ বিশ্বকাপ জেতার। বিগত কয়েক বছরের মতো আগামী বছরও স্পোর্টস ইভেন্ট গুলির মধ্যে থাকছে আইপিএলও। মার্চ থেকে মে মাসের মধ্যেই আইপিএল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে হবে মহিলাদের প্রিমিয়ার লিগও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+